কাতারের নয়া প্রধানমন্ত্রী হলেন শেইখ খালিদ
https://parstoday.ir/bn/news/west_asia-i77026-কাতারের_নয়া_প্রধানমন্ত্রী_হলেন_শেইখ_খালিদ
কাতারের নয়া প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন শেইখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল সানি। আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আল সানির পদত্যাগের পর তাকে নিয়োগ দেওয়া হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৮, ২০২০ ১৯:৫২ Asia/Dhaka
  • নয়া প্রধানমন্ত্রী
    নয়া প্রধানমন্ত্রী

কাতারের নয়া প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন শেইখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল সানি। আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আল সানির পদত্যাগের পর তাকে নিয়োগ দেওয়া হলো।

আজ (মঙ্গলবার) কাতারি আমির শেখ তামিম বিন হামাদ আল সানি আব্দুল্লাহর পদত্যাগপত্র গ্রহণ করে নয়া প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেন। নয়া প্রধানমন্ত্রী কাতারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করবেন।

আজ আমিরের উপস্থিতিতে কাতারের নতুন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ।

২০১৩ সালের ২৬ জুন কাতারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পাল করে আসছিলেন শেইখ আবদুল্লাহ।#

পার্সটুডে/এসএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।