আবার ইসরাইলি ক্ষেপণাস্ত্র প্রতিহত করল সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i77245-আবার_ইসরাইলি_ক্ষেপণাস্ত্র_প্রতিহত_করল_সিরিয়া
সিরিয়ার রাজধানী দামেস্ককে লক্ষ্য করে ইহুদিবাদী ইসরাইলের ছোঁড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সিরিয়ার সামরিক বাহিনী। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী অধিকৃত গোলান মালভূমি থেকে এসব ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৬, ২০২০ ১৩:২৯ Asia/Dhaka
  • সিরিয়ার রাজধানী দামেস্ককে লক্ষ্য করে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
    সিরিয়ার রাজধানী দামেস্ককে লক্ষ্য করে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা

সিরিয়ার রাজধানী দামেস্ককে লক্ষ্য করে ইহুদিবাদী ইসরাইলের ছোঁড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সিরিয়ার সামরিক বাহিনী। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী অধিকৃত গোলান মালভূমি থেকে এসব ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।

সানা বলেছে, “আমাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ইসরাইলের হামলা মোকাবেলা করেছে। ইসরাইলি সেনারা যেসব ক্ষেপণাস্ত্র ছুড়েছিল তার বেশিরভাগই ভূপাতিত করতে সক্ষম হয়েছে।”

আজ (বৃহস্পতিবার) সকালের দিকে গোলান মালভূমি ও লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইহুদিবাদী সেনারা সিরিয়ার আল-কিওসয়া, মার্জ আল-সুলতান, বাগদাদ ব্রিজ এবং ইজরার দক্ষিণাঞ্চলকে লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। তবে সিরিয়ার কি ধরনের প্রতিষ্ঠান বা স্থাপনা লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে এবং এতে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সানা তা বিস্তারিত জানায় নি।

অবশ্য, ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, রাজধানী দামেস্কের কাছে তিনটি সরকারি স্থাপনা লক্ষ্য করে ইসরাইল এ হামলা চালায় এবং একটি এলাকায় আগুন ধরে যেতে দেখা গেছে।#

পার্সটুডে/এসআইবি/৬