ক্ষিপ্ত ইসরাইল: ইউএনএইচসিআর'র পরিচালকের সঙ্গে সম্পর্ক ছিন্ন
https://parstoday.ir/bn/news/west_asia-i77439-ক্ষিপ্ত_ইসরাইল_ইউএনএইচসিআর'র_পরিচালকের_সঙ্গে_সম্পর্ক_ছিন্ন
জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেটের কার্যালয়ের সম্পর্ক ছিন্ন করেছে ইহুদিবাদী ইসরাইল। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইহুদি বসতি নির্মাণের সঙ্গে জড়িত ১০০’র বেশি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করার পর ক্ষিপ্ত হয়ে তেল আবিব এ পদক্ষেপ নিয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ফেব্রুয়ারি ১৩, ২০২০ ১৪:১৩ Asia/Dhaka
  • ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইহুদি বসতি নির্মাণ করছে বহু কোম্পানি
    ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইহুদি বসতি নির্মাণ করছে বহু কোম্পানি

জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেটের কার্যালয়ের সম্পর্ক ছিন্ন করেছে ইহুদিবাদী ইসরাইল। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইহুদি বসতি নির্মাণের সঙ্গে জড়িত ১০০’র বেশি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করার পর ক্ষিপ্ত হয়ে তেল আবিব এ পদক্ষেপ নিয়েছে।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজের কার্যালয় থেকে গতকাল (বুধবার) বলা হয়েছে, ব্যাচেলেটের অফিসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য ব্যতিক্রমধর্মী এবং কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ইসরায়েল কাৎজের অফিস থেকে দেয়া বিবৃতিতে আরো বলা হয়েছে, অধিকৃত ভূখণ্ডে যে সমস্ত কোম্পানি কাজ করছে তাদের স্বার্থ রক্ষার চেষ্টা করছেন পররাষ্ট্রমন্ত্রী।

গতকাল দিনের প্রথমভাগে ইউএনএইচসিআর’র অফিস থেকে একটি কালো তালিকা প্রকাশ করা হয়েছে যাতে ১২০টি কোম্পানির নাম রয়েছে। এসব কোম্পানি ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি নির্মাণ ব্যবসার সাথে জড়িত। যেসব কোম্পানি পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি নির্মাণ করছে তার মধ্যে ৯৪টি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে স্থায়ীভাবে কাজ করছে; বাকি আঠারোটি আমেরিকা, ফ্রান্স, হল্যান্ড, লুক্সেমবার্গ, থাইল্যান্ড এবং ব্রিটেনের কোম্পানি।#

পার্সটুডে/এসআইবি/১৩