সিরিয়ার লতাকিয়ায় সন্ত্রাসীদের ড্রোন ভূপাতিত করলো সেনাবাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i77612-সিরিয়ার_লতাকিয়ায়_সন্ত্রাসীদের_ড্রোন_ভূপাতিত_করলো_সেনাবাহিনী
সিরিয়ার সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট দেশটির লতাকিয়া প্রদেশে সন্ত্রাসীদের কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
ফেব্রুয়ারি ২০, ২০২০ ১৭:০০ Asia/Dhaka
  • সিরিয়ার লতাকিয়ায় সন্ত্রাসীদের ড্রোন ভূপাতিত করলো সেনাবাহিনী

সিরিয়ার সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট দেশটির লতাকিয়া প্রদেশে সন্ত্রাসীদের কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা আজ (বৃহস্পতিবার) জানিয়েছে, সন্ত্রাসীরা সিরিয়ার ইদলিব থেকে এসব ড্রোন লতাকিয়া প্রদেশের দিকে উড়িয়েছিল। গত সপ্তাহে সিরিয়ার সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দামেস্ক বিমানবন্দরকে টার্গেট করে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছিল। কয়েকটি সূত্র জানিয়েছিল, এসব ক্ষেপণাস্ত্র অধিকৃত গোলান মালভূমি থেকে ইহুদিবাদী ইসরাইলি সেনারা নিক্ষেপ করেছিল। 

সিরিয়ার সন্ত্রাসীদের সহযোগিতা দিতে এবং তাদের মনোবল চাঙ্গা করতে ইসরাইল সিরিয় সেনাবাহিনীর বিভিন্ন অবস্থান এবং দেশের অবকাঠামোর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ