ভূপাতিত বিমানের ২ পাইলটকে হত্যার চেষ্টা করেছে সৌদি আরব: ইয়েমেন
https://parstoday.ir/bn/news/west_asia-i77712-ভূপাতিত_বিমানের_২_পাইলটকে_হত্যার_চেষ্টা_করেছে_সৌদি_আরব_ইয়েমেন
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন জানিয়েছে, গত ১৪ ফেব্রুয়ারি সৌদি আরবের যে টর্নোডো জঙ্গিবিমান ভূপাতিত করা হয়েছে তার দুই পাইলটকে হত্যার চেষ্টা চালিয়েছিল সৌদি আরব। এজন্য বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছিল সে জায়গায় দফায় দফায় বিমান হামলা চালিয়েছে সৌদি বাহিনী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০২০ ১৩:০৩ Asia/Dhaka
  • সৌদি জঙ্গিবিমান
    সৌদি জঙ্গিবিমান

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন জানিয়েছে, গত ১৪ ফেব্রুয়ারি সৌদি আরবের যে টর্নোডো জঙ্গিবিমান ভূপাতিত করা হয়েছে তার দুই পাইলটকে হত্যার চেষ্টা চালিয়েছিল সৌদি আরব। এজন্য বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছিল সে জায়গায় দফায় দফায় বিমান হামলা চালিয়েছে সৌদি বাহিনী।

বিমান ভূপাতিত করার পর সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছিল যে, বিমানের দুই পাইলটকে উদ্ধারের চেষ্টা করেছে সৌদি সামরিক বাহিনী। এসপিএ দাবি করেছিল, বিমানের দুই পাইলট জীবিত ছিলেন কিন্তু পরে তাদের সম্পর্কে আর কোনো তথ্য জানা যায় নি।

হুথিদের ক্ষেপণাস্ত্রে বিধ্বস্ত হয় সৌদি আরবের টর্নেডো যুদ্ধবিমান

এ বিষয়ে গতকাল হুতি আন্দোলনের পলিটব্যুরোর সদস্য মোহাম্মদ আলী বুখাইতি লেবাননভিত্তিক আল-মায়াদিন টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে জানান, ১৪ ফেব্রুয়ারি বিমানটি বিধ্বস্ত হওয়ার পর দুই পাইলটকে হত্যার চেষ্টা করে সৌদি বাহিনী। এজন্য বিমানটি যে স্থানে পড়েছিল সেখানে দফায় দফায় হামলা চালিয়েছে সৌদি আরব। ওই হামলায় ইয়েমেনের অন্তত ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিল।#

পার্সটুডে/এসআইবি/২৪