পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের গুলি: ২৬০ ফিলিস্তিনি আহত
https://parstoday.ir/bn/news/west_asia-i77860-পশ্চিম_তীরে_ইসরাইলি_সেনাদের_গুলি_২৬০_ফিলিস্তিনি_আহত
পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে অন্তত ২৬০ ফিলিস্তিনি আহত হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ফেব্রুয়ারি ২৯, ২০২০ ১৫:৫১ Asia/Dhaka
  • পশ্চিম তীরে ফিলিস্তিনীদের বিক্ষোভ
    পশ্চিম তীরে ফিলিস্তিনীদের বিক্ষোভ

পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে অন্তত ২৬০ ফিলিস্তিনি আহত হয়েছে।

ইসরাইলি বসতি নির্মাণের প্রতিবাদে গতকাল পশ্চিম তীরে বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে ফিলিস্তিনিরা। বার্তা সংস্থা ফার্স জানিয়েছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে বলেছে নাবলুসের দক্ষিণে অবস্থিত বিতা এলাকায় ইসরাইলিরা সেনারা বিক্ষোভকারীদের ওপর হামলা চালালে অন্তত ১৯১ ফিলিস্তিনি আহত হয়। কাফারকদুম এলাকার অন্তত ৪০ জন অধিবাসী ইসরাইলি সেনাদের নিক্ষিপ্ত বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ভুগছে। একইভাবে আলখালিলের নিকটবর্তী আলফাওয়ার শরণার্থী শিবিরের ৩৭ জন ফিলিস্তিনীও  আহত হয়েছে।

সম্প্রতি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অধিকৃত কুদস শহরের পূর্বে নতুন করে সাড়ে তিন হাজার ইহুদি বসতি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

২০১৬ সালের ২৩ ডিসেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত ২৩৩৪ নম্বর প্রস্তাব অনুযায়ী অধিকৃত ফিলিস্তিনে শহর উপশহর নির্মাণের সর্বপ্রকার কার্যক্রম বন্ধ করার জন্য ইসরাইলের প্রতি জরুরি নির্দেশ দেওয়া হয়েছে।  ইহুদিবাদী ইসরাইল সেই নির্দেশ অমান্য করে ইহুদি বসতি নির্মাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।#

পার্সটুডে/এনএম/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।