সৌদি প্রতিরোধ ভেঙে ইয়েমেনিরা ঘিরে ফেলেছে আল-হাজম শহর
-
ইয়েমেনি সেনাদের অগ্রযাত্রা
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট নিয়ন্ত্রিত আল-জাওফ প্রদেশের রাজধানী আল-হাজম শহর ঘিরে ফেলেছে। আরব জোটের সেনারা ইয়েমেনি সেনাদের অগ্রযাত্রা রুখতে ব্যর্থ হওয়ার পর ওই শহর তারা ঘিরে ফেলে।
লেবাননের রাজধানী বৈরুতভিত্তিক দৈনিক আল-আখবার পত্রিকা আজ (শনিবার) জানিয়েছে, হুথি যোদ্ধা ও ইয়েমেনি সেনাদের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে এবং হাজম শহরে সৌদি অবস্থানের পতন ঘটেছে।
কয়েকটি সূত্র জানিয়েছে, ইয়েমেনিরা সরকারি ভবন দখল না করে বরং সৌদি সেনাদের অবস্থানগুলো নিয়ন্ত্রণে নেয়ার ওপর গুরুত্ব দেয়। জাওফ প্রদেশের শতকরা ৭০ ভাগের বেশি এলাকা এখন ইয়েমেনিদের হাতে বলে ওই সূত্র জানায়।
এদিকে, গণমাধ্যমের খবর থেকে জানা গেছে, ওই এলাকার উপজাতিগুলোকে অর্থের বিনিময়ে পক্ষে নেয়ার চেষ্টা করছে সৌদি আরব। ইয়েমেনের আল-জাওফ প্রদেশটি ৫০ বছর ধরে সৌদি আরবের দখলে রয়েছে। সৌদি আরবের দখলদাারিত্ব ও হস্তক্ষেপের কারণে প্রদেশের খনিজ তেল ব্যবহার করতে পারে না ইয়েমেনের জনগণ।#
পার্সটুডে/এসআইবি/২৯