ইরাক-সিরিয়া সীমান্তে মার্কিন বাহিনীর হামলা: ১৮ ইরাকি সেনা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i78210-ইরাক_সিরিয়া_সীমান্তে_মার্কিন_বাহিনীর_হামলা_১৮_ইরাকি_সেনা_নিহত
ইরাক সীমান্তের কাছে অবস্থিত সিরিয়ার উত্তর অংশের একটি এলাকায় জঙ্গিবিমান হামলায় ইরাকের প্যপুলার মোবিলাইজেশন ইউনিটের অন্তত ১৮ সদস্য নিহত হয়েছেন। ইরাকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর অবস্থানে একটি রকেট হামলায় ৩ জন নিহত হওয়ার কয়েক ঘন্টা পর এ হামলার খবর এলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১২, ২০২০ ১৪:০৮ Asia/Dhaka
  • ইরাক সীমান্তে জনপ্রিয় প্যপুলার মোবিলাইজেশন ইউনিট সদস্যদের টহল।
    ইরাক সীমান্তে জনপ্রিয় প্যপুলার মোবিলাইজেশন ইউনিট সদস্যদের টহল।

ইরাক সীমান্তের কাছে অবস্থিত সিরিয়ার উত্তর অংশের একটি এলাকায় জঙ্গিবিমান হামলায় ইরাকের প্যপুলার মোবিলাইজেশন ইউনিটের অন্তত ১৮ সদস্য নিহত হয়েছেন। ইরাকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর অবস্থানে একটি রকেট হামলায় ৩ জন নিহত হওয়ার কয়েক ঘন্টা পর এ হামলার খবর এলো।

সিরিয়ার গণমাধ্যম জানিয়েছে, কিছু অজ্ঞাত জঙ্গিবিমান আজ (বৃহস্পতিবার) সকালে দেশটির ইরাক সীমান্তবর্তী আল বুকামাল শহরের দক্ষিণ-পূর্ব অংশে বোমা বর্ষণ করে। এতে ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনীর অন্তত ১৮ জন সদস্য নিহত হয় বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।  অন্যদিকে, স্থানীয় গণমাধ্যম সূত্রে পাওয়া খবরে জানা গেছে যে সিরিয়ার সীমান্তবর্তী ইরাকের আল-আনবার প্রদেশের একটি এলাকাও অজ্ঞাত জঙ্গিবিমান হামলার মুখে পড়েছে।

(তাজি ঘাঁটির কাছে মার্কিন ও ইরাকি সেনাদের মহড়া (ফাইল ফটো

ইরাকে অবস্থিত মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের তাজি সামরিক ঘাঁটিতে একটি রকেট হামলায় ২ জন মার্কিন এবং একজন ব্রিটিশ নাগরিক নিহত হওয়ার কয়েক ঘন্টা পর এসব হামলার খবর এলো। এদিকে, কয়েকটি সূত্র জানিয়েছে, ইরাকে সামরিক ঘাঁটিতে রকেট হামলার প্রতিশোধ নিতে মার্কিন বাহিনী সিরিয়া এবং ইরাকের ভূখণ্ডে জনপ্রিয় মোবিলাইজেশন ইউনিটের অবস্থানে হামলা চালিয়েছে। সংবাদ মাধ্যম আরটি এ খবর দিয়েছে।#

পার্সটুডে/এমবিএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।