মিত্রদের সঙ্গে নিয়ে মার্কিন সেনা বহিষ্কার করা হবে: সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i78214-মিত্রদের_সঙ্গে_নিয়ে_মার্কিন_সেনা_বহিষ্কার_করা_হবে_সিরিয়া
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের রাজনৈতিক এবং গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা বুসাইনা শাবান বলেছেন, মিত্রদের সহযোগিতায় শুধু সিরিয়ার মাটি থেকে থেকে নয় বরং পুরো মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদের বহিষ্কার করা হবে। একইসঙ্গে তিনি উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে চলমান যুদ্ধে মিত্রদের সহযোগিতার প্রশংসা করেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১২, ২০২০ ১৪:৫৫ Asia/Dhaka
  • ইদলিব প্রদেশের সারাকিব শহরের একটি রাস্তার দিকে তাকিয়ে আছেন একজন সেনা
    ইদলিব প্রদেশের সারাকিব শহরের একটি রাস্তার দিকে তাকিয়ে আছেন একজন সেনা

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের রাজনৈতিক এবং গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা বুসাইনা শাবান বলেছেন, মিত্রদের সহযোগিতায় শুধু সিরিয়ার মাটি থেকে থেকে নয় বরং পুরো মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদের বহিষ্কার করা হবে। একইসঙ্গে তিনি উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে চলমান যুদ্ধে মিত্রদের সহযোগিতার প্রশংসা করেন তিনি।

লেবাননের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মায়াদিনকে দেয়া এক সাক্ষাৎকারে গতকাল বুধবার এসব কথা বলেন বুসাইনা শাবান।

তিনি বলেন, মার্কিন প্রশাসন উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা এবং দায়েশকে সমর্থন দিচ্ছে। তারা যে সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে তাতে সিরিয়া মোটেই অবাক হয় নি। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের এ উপদেষ্টা বলেন, ফোরাত নদীর পূর্ব উপকূলে বসবাসরত সিরিয়ার জনগণ দখলদার মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়াই করছেন এবং প্রতিরোধ লড়াইয়ে তারা দামেস্ক সরকারের সমর্থন পাচ্ছেন।

সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনা 

বুসাইনা শাবান বলেন, ফোরাত নদীর পূর্বতীর পুনরুদ্ধারের লড়াই জটিল এবং সময়সাপেক্ষ। তবে সময়ের ব্যবধানে ঠিকই সিরিয়ার জনগণ তাদের মাতৃভূমি থেকে মার্কিন সেনাদেরকে বহিষ্কার করবে।#

পার্সটুডে/এসআইবি/১২