মার্কিন রাষ্ট্রদূতকে আবার তলব করল ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়
-
ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়
সন্ত্রাসী মার্কিন সেনারা ইরাকের সামরিক অবস্থানে বিমান হামলা চালানোর কারণে বাগদাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডগলাস সিলিকে আবার ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
মার্কিন জঙ্গিবিমানগুলো গত বৃহস্পতি ও শুক্রবার ইরাকের জনপ্রিয় আধা সামরিক বাহিনী- হাশাদ আশ-শাবি এবং ইরাকি সেনাবাহিনীর বিভিন্ন অবস্থানে বোমাবর্ষণ করে। এসব হামলায় ইরাকের বহু জওয়ান হতাহত হয়েছেন।
এসব হামলার প্রতিবাদ জানাতে মার্কিন রাষ্ট্রদূত ডগলাস সিলিকে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণলয়ে তবল করা হয় বলে কাতারের আল-জাযিরা টেলিভেশন জানিয়েছে।
এ নিয়ে গত দু’দিনে মার্কিন রাষ্ট্রদূতকে দু’বার তলব করল ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবারের আগে শুক্রবার ইরাকি সেনা অবস্থানে সন্ত্রাসী মার্কিন সেনাদের হামলার পর তাকে এবং ব্রিটিশ রাষ্ট্রদূতকে একবার তলব করা হয়েছিল। ইরাক সরকার বলেছে, দেশটির সেনা অবস্থানে মার্কিন বাহিনীর বর্বরোচিত হামলার বিষয়ে বাগদাদ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ জানাবে।#
পার্সটুডে/এমএমআই/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।