হেমেইমিম বিমানঘাঁটিতে ড্রোন হামলা ব্যর্থ করল সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i78520-হেমেইমিম_বিমানঘাঁটিতে_ড্রোন_হামলা_ব্যর্থ_করল_সিরিয়া
সিরিয়ার লাতাকিয়া প্রদেশের হেমেইমিম বিমানঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলা ব্যর্থ করে দিয়েছে দেশটির বিমান প্রতিরক্ষা ইউনিট।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
মার্চ ২৪, ২০২০ ১৪:০৮ Asia/Dhaka
  • হেমেইমিম বিমানঘাঁটি
    হেমেইমিম বিমানঘাঁটি

সিরিয়ার লাতাকিয়া প্রদেশের হেমেইমিম বিমানঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলা ব্যর্থ করে দিয়েছে দেশটির বিমান প্রতিরক্ষা ইউনিট।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হেমেইমিম বিমানবন্দরের কাছে জাবালে এলাকায় সন্ত্রাসীদের ড্রোন প্রতিহত করা হয়। তবে সিরিয়ায় তৎপর কোন সন্ত্রাসী গোষ্ঠী এ হামলার চেষ্টা চালিয়েছে তা অবশ্য পরিষ্কারভাবে জানা যায় নি।

গত কয়েক বছর ধরে রাশিয়া এবং সিরিয়ার সেনারা বহুবার সন্ত্রাসীদের ড্রোন ও মর্টার হামলা প্রতিহত করেছে। এসময় রাশিয়া এবং সিরিয়ার সেনাদের পাল্টা হামলায় কয়েক ডজন ড্রোন এবং রকেট লাঞ্চার ধ্বংস হয়।

২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা সহিংসতা শুরু করল রাশিয়া দামেস্ক সরকারের আমন্ত্রণে সিরিয়ায় সেনা পাঠায় এবং ২০১৫ সাল থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে।#

পার্সটুডে/এসআইবি/২৪