ইরাকে প্যাট্রিয়ট মোতায়েনের কথা নিশ্চিত করেছে সেন্টকম
https://parstoday.ir/bn/news/west_asia-i78798-ইরাকে_প্যাট্রিয়ট_মোতায়েনের_কথা_নিশ্চিত_করেছে_সেন্টকম
ইরাকের অভ্যন্তরে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের কথা নিশ্চিত করেছে আমেরিকার কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম। যখন ইরাক থেকে মার্কিন সেনা প্রতাহারের জন্য ইরাকের জতীয় সংসদ প্রস্তাব পাস করেছে এবং দেশটির সব রাজনৈতিক প্ল্যাটফরম থেকে এ দাবি জোরদার হয়েছে তখন মার্কিন সামরিক বাহিনী উল্টো ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৪, ২০২০ ১০:৫৭ Asia/Dhaka
  • মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
    মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

ইরাকের অভ্যন্তরে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের কথা নিশ্চিত করেছে আমেরিকার কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম। যখন ইরাক থেকে মার্কিন সেনা প্রতাহারের জন্য ইরাকের জতীয় সংসদ প্রস্তাব পাস করেছে এবং দেশটির সব রাজনৈতিক প্ল্যাটফরম থেকে এ দাবি জোরদার হয়েছে তখন মার্কিন সামরিক বাহিনী উল্টো ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে সেন্টকমের মুখপাত্র বিল আরবান নিশ্চিত করেন যে, নিরাপত্তার কারণে মার্কিন সামরিক বাহিনী প্যাট্রিয়ট মোতায়েনের বিষয়ে আর কোনো তথ্য জানাবে না।  

তিনি তার ভাষায় দাবি করেন, “ইরাকি কর্তৃপক্ষের সঙ্গে অব্যাহত পরামর্শের ভিত্তিতে সবকিছু করা হচ্ছে। ইরাক সরকার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মোতায়েনের বিষয়টি সম্পূর্ণভাবে জানে।”  

এ বিষয়ে বৃহস্পতিবার পেন্টাগনের মুখপাত্র সিন রবার্টসন বলেন, “মার্কিন সামরিক বাহিনীর তৎপরতা নিয়ে নিরাপত্তাগত কারণেই আমরা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে তথ্য জানাচ্ছি না।”#

পার্সটুডে/এসআইবি/৪