পশ্চিম তীরকে সংযুক্তিকরণ করা হলে এ অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়বে: ফাতাহ
ফিলিস্তিনের ফাতাহ আন্দোলনের মুখপাত্র জর্ডান নদীর পশ্চিম তীরের একটি অংশকে সংযুক্তি করার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, এ পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা স্বয়ং ইসরাইল এবং এ অঞ্চল ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়বে।
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী পহেলা জুলাই থেকে ফিলিস্তিনের পশ্চিম তীর যুক্ত করার ব্যাপারে ইসরাইলের মন্ত্রিপরিষদের আলোচনা শুরুর জন্য সময় নির্ধারণ করেছেন।
ফাতাহ আন্দোলনের মুখপাত্র হাসান হামোয়েল আজ বুধবার ফিলিস্তিন-ইসরাইলের সংকট সমাধানের লক্ষ্যে ট্রাম্পের কথিত শান্তি চুক্তি ডিল অব দ্যা সেঞ্চুরির ব্যাপারে ফিলিস্তিনি জনগণের ক্ষোভের প্রতি ইঙ্গিত করে বলেন, ইসরাইলের সব ধরনের অবৈধ তৎপরতার বিরুদ্ধে ফিলিস্তিনের সব পক্ষ রুখে দাঁড়াবে এবং পশ্চিম তীরকে সংযুক্তিকরণ করার ইসরাইলের হীন পরিকল্পনা কখনোই বাস্তবায়ন হতে দেয়া হবে না।
মুখপাত্র হাসান হামোয়েল বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোকে আর্ন্তজাতিক আইন সুরক্ষায় যথাযথ ব্যবস্থা নিতে হবে। কারণ ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকা ফিলিস্তিনি জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে।ফিলিস্তিনি জনগণের বর্তমান পরিস্থিতি মোকাবেলায় ফিলিস্তিনের সব প্রতিরোধকামী সংগঠনগুলোকে নিজেদের মধ্যে ঐক্য ও সহযোগিতা জোরদার করার আহ্বান জানান হাসান হামোয়েল।#
পার্সটুডে/এমবিএ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।