করোনাভাইরাস: সৌদি আরবে ২৪ ঘণ্টায় মৃত্যু ১০, শনাক্ত ২,৭৩৬
https://parstoday.ir/bn/news/west_asia-i79979-করোনাভাইরাস_সৌদি_আরবে_২৪_ঘণ্টায়_মৃত্যু_১০_শনাক্ত_২_৭৩৬
সৌদি আরবে আজ (রোববার) করোনাভাইরাসে মারা গেছেন ১০ জন। এছাড়া নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন দুই হাজার ৭৩৬ জন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৭, ২০২০ ১৬:০৭ Asia/Dhaka
  • করোনাভাইরাস: সৌদি আরবে ২৪ ঘণ্টায় মৃত্যু ১০, শনাক্ত ২,৭৩৬

সৌদি আরবে আজ (রোববার) করোনাভাইরাসে মারা গেছেন ১০ জন। এছাড়া নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন দুই হাজার ৭৩৬ জন।

এই নিয়ে দেশটিতে করোনাভাইরাসে সংক্রমিত ৫৪ হাজার ৭৫২ জন শনাক্ত হলেন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩১২ জন। এর মধ্যে বাংলাদেশি রয়েছেন ৮৬ জন।  

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ এসব তথ্য জানিয়েছেন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৫৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৫ হাজার ৭২২ জন। চিকিৎসাধীন আছেন ২৮ হাজার ৭১৮ জন।#

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।