দায়েশের বিরুদ্ধে তথ্য জোগাড়ের অজুহাতে লিবিয়ায় গেল মার্কিন ড্রোন
https://parstoday.ir/bn/news/west_asia-i8035-দায়েশের_বিরুদ্ধে_তথ্য_জোগাড়ের_অজুহাতে_লিবিয়ায়_গেল_মার্কিন_ড্রোন
লিবিয়ায় গোয়েন্দা ড্রোন মোতায়েন করেছে আমেরিকা । তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের বিরুদ্ধে তথ্য জোগাড় এবং তাদের বিরুদ্ধে বিমান হামলার অজুহাতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। আফ্রিকার মার্কিন কমান্ডারের সুপারিশে সেখানে ড্রোন মোতায়েন করা হলো।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
এপ্রিল ২৯, ২০১৬ ১৩:২৪ Asia/Dhaka
  • দায়েশের বিরুদ্ধে তথ্য জোগাড়ের অজুহাতে লিবিয়ায় গেল মার্কিন ড্রোন

লিবিয়ায় গোয়েন্দা ড্রোন মোতায়েন করেছে আমেরিকা । তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের বিরুদ্ধে তথ্য জোগাড় এবং তাদের বিরুদ্ধে বিমান হামলার অজুহাতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। আফ্রিকার মার্কিন কমান্ডারের সুপারিশে সেখানে ড্রোন মোতায়েন করা হলো।

মার্কিন সিনেট আর্মড সার্ভিসেস কমিটিকে জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান জেনারেল জোফেস ডানফোর্ড বলেন, এক মাসেরও বেশি সময় আগে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া হয়। এতে আফ্রিকার মার্কিন কমান্ড তথ্য সংগ্রহের বাড়তি সুযোগ পাবে বলে জানান তিনি।

এদিকে, চলতি মাসের গোড়ার দিকে আফ্রিকার মার্কিন কমান্ডের প্রধান জেনারেল ডেভিড রোড্রিগুয়েজ বলেছিলেন, গত বছর লিবিয়ার আইএসআইএল’এর সংখ্যা দ্বিগুণ বেড়ে ছয় হাজারে পৌঁছেছে। সন্ত্রাসী এ গোষ্ঠী আমেরিকাসহ অন্যান্য পশ্চিমা গোষ্ঠীর বিরুদ্ধে হামলা করতে চাইছে বলেও জানান তিনি।

লিবিয়ার নিরাপত্তাহীনতাকে ব্যবহার করছে দায়েশসহ অন্যান্য সন্ত্রাসীগোষ্ঠী এবং দেশটিতে ঘাটি করতে তৎপর হয়ে উঠছে ।#

মূসা রেজা/২৯