মসুলে বেসামরিক লোকজনকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে দায়েশ
https://parstoday.ir/bn/news/west_asia-i8056-মসুলে_বেসামরিক_লোকজনকে_মানবঢাল_হিসেবে_ব্যবহার_করছে_দায়েশ
ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে বেসামরিক লোকজনকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ। মসুল মুক্ত করার জন্য যখন ইরাকের সামরিক ও স্বেচ্ছাসেবী বাহিনী ব্যাপক অভিযান শুরু করেছে তখন এ খবর এল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৯, ২০১৬ ১২:২৯ Asia/Dhaka
  • মসুলে বেসামরিক লোকজনকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে দায়েশ

ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে বেসামরিক লোকজনকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ। মসুল মুক্ত করার জন্য যখন ইরাকের সামরিক ও স্বেচ্ছাসেবী বাহিনী ব্যাপক অভিযান শুরু করেছে তখন এ খবর এল।

দায়েশ নিয়ন্ত্রিত এলাকা থেকে পালিয়ে আসা লোকজন জানিয়েছে, সন্ত্রাসীরা বেসামরিক মানুষের ঘর-বাড়িতে মর্টারের ব্যাটারি ও তাদের যোদ্ধাদেরকে মোতায়েন করছে। এছাড়া, ঘর-বাড়ির ছাদের ওপর স্নাইপার মোতায়েন করা হয়েছে এবং বেসামরিক লোকজনকে তাদের ঘর-বাড়ি সন্ত্রাসীদের ব্যবহারের জন্য সুযোগ দিতে বাধ্য করা হচ্ছে।

মসুল থেকে পালিয়ে আসা আহমাদ সালিহ নামে এক ব্যক্তি জানান, দায়েশ সন্ত্রাসীদের এসব তৎপরতার কারণে বেসামরিক লোকজনের মৃত্যুও হচ্ছে। মুহাম্মাদ আস-সাবওয়াউয়ি নামে আরেক ব্যক্তি জানান, ইরাকি সেনাবাহিনীর অগ্রযাত্রার মুখে সন্ত্রাসীরা বেসামরিক লোকজনকে বেধে রাখছে।#

সিরাজুল ইসলাম/২৯