ইয়েমেনে নতুন করে বিমান হামলা চালিয়েছে সৌদি জোট
https://parstoday.ir/bn/news/west_asia-i81140-ইয়েমেনে_নতুন_করে_বিমান_হামলা_চালিয়েছে_সৌদি_জোট
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে আবারো বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল গতকাল (বুধবার) জানিয়েছেন, মধ্যাঞ্চলীয় মা'রিব এবং আল-বাইদা প্রদেশে, উত্তরাঞ্চলীয় আল-যাওফ ও হাজ্জাহ এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা'দা প্রদেশে এসব হামলা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০২, ২০২০ ১৫:৩৩ Asia/Dhaka
  • ইয়েমেনে সৌদি আগ্রাসন (ফাইল ফটো)
    ইয়েমেনে সৌদি আগ্রাসন (ফাইল ফটো)

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে আবারো বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল গতকাল (বুধবার) জানিয়েছেন, মধ্যাঞ্চলীয় মা'রিব এবং আল-বাইদা প্রদেশে, উত্তরাঞ্চলীয় আল-যাওফ ও হাজ্জাহ এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা'দা প্রদেশে এসব হামলা হয়েছে।

এর মধ্যে সা’দা প্রদেশের হামলায় দু জন বেসামরিক নাগরিক নিহত ও চারজন আহত হয়। এছাড়া ওই হামলায় বেশ কিছু গবাদি পশু মারা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইয়েমেনের একটি সূত্র জানিয়েছে, গত ২৪ ঘন্টায় সৌদি জোট অন্তত ৮২ ভাগ হামলা চালিয়েছে।

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ বিপ্লবী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলী আল-হুথি সৌদি নেতৃত্বাধীন জোটের বর্বর হামলার কঠোর নিন্দা জানিয়েছেন। পাশাপাশি তিনি ইয়েমেন সংকটের পূর্ণাঙ্গ সমাধানের পথ খুঁজে বের করার জন্য আরব লীগের প্রতি আহ্বান জানান।#

পার্সটুডে/এসআইবি/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।