ইরাক থেকে মার্কিন সেনা তাড়ানোর অঙ্গীকার করলো কাতাইব হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i81414-ইরাক_থেকে_মার্কিন_সেনা_তাড়ানোর_অঙ্গীকার_করলো_কাতাইব_হিজবুল্লাহ
ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবির অন্যতম প্রধান দল  কাতাইব হিজবুল্লাহ বলেছে, ইরাক থেকে অবশ্যই মার্কিন সেনাদের বহিষ্কার করা হবে। এজন্য সংগঠনটি সম্পূর্ণভাবে প্রস্তুত বলে ঘোষণা করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৩, ২০২০ ১৪:১৯ Asia/Dhaka
  • ইরাকের একটি সামরিক ঘাঁটিতে মোতায়েন মার্কিন সেনা
    ইরাকের একটি সামরিক ঘাঁটিতে মোতায়েন মার্কিন সেনা

ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবির অন্যতম প্রধান দল  কাতাইব হিজবুল্লাহ বলেছে, ইরাক থেকে অবশ্যই মার্কিন সেনাদের বহিষ্কার করা হবে। এজন্য সংগঠনটি সম্পূর্ণভাবে প্রস্তুত বলে ঘোষণা করেছে।

সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতা আবু আলী আল-আসকারি জোর দিয়ে বলেন, আমেরিকাকে অবশ্যই জানতে হবে যে, ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কারের ব্যাপারে দেশের জনগণ যে সিদ্ধান্ত নিয়েছে তা অপরিবর্তনীয় এবং কেউ এই সিদ্ধান্ত বাস্তবায়নের পথে বাধা দিতে পারবে না।

কাতাইব হিজবুল্লাহর যোদ্ধারা

আবু আলী-আসকারি আরো বলেন, মার্কিন সেনা উপস্থিতির বিরুদ্ধে অবশ্যই প্রতিরোধ অব্যাহত থাকবে এবং তা চলবে রাজনৈতিক নিরাপত্তা এবং গণমাধ্যমে চাপ সৃষ্টির মাধ্যমে। ইরাকী জনগণ হত্যাকারী মার্কিন সেনারা ইরাকি জনগণের ইচ্ছার কাছে আত্মসমর্পণ না করা পর্যন্ত আমেরিকার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার জন্য কাতাইব হিজবুল্লাহ প্রস্তুত থাকবে। তিনি বলেন, “আমেরিকা শুধু শক্তির ভাষা বোঝে এবং আমরা তার জন্য প্রস্তুত আছি।”

ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে গতকাল (রোববার) একটি মার্কিন সামরিক বহর বিধ্বস্ত হওয়ার একদিন পর কাতাইব হিজবুল্লাহ নিজেদের যুদ্ধ প্রস্তুতির কথা ঘোষণা করল।#

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।