ফিলিস্তিনিদের করোনাভাইরাস পরীক্ষা কেন্দ্র ধ্বংস করল ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i81648-ফিলিস্তিনিদের_করোনাভাইরাস_পরীক্ষা_কেন্দ্র_ধ্বংস_করল_ইসরাইল
দখলদার ইসরাইলি সেনারা ফিলিস্তিনের পশ্চিম তীরে করোনাভাইরাস পরীক্ষা কেন্দ্র ধ্বংস করেছে।  ফিলিস্তিনের বার্তা সংস্থা ‘ওয়াফা’ এ খবর জানিয়েছে। করোনাভাইরাসের বিস্তার রোধে পশ্চিম তীরের শহর জেনিনের প্রবেশপথে  কেন্দ্রটি স্থাপন করা হয়েছিল।
(last modified 2026-03-14T14:53:49+00:00 )
জুলাই ২২, ২০২০ ১৮:৩০ Asia/Dhaka
  • দখলদার বাহিনী
    দখলদার বাহিনী

দখলদার ইসরাইলি সেনারা ফিলিস্তিনের পশ্চিম তীরে করোনাভাইরাস পরীক্ষা কেন্দ্র ধ্বংস করেছে।  ফিলিস্তিনের বার্তা সংস্থা ‘ওয়াফা’ এ খবর জানিয়েছে। করোনাভাইরাসের বিস্তার রোধে পশ্চিম তীরের শহর জেনিনের প্রবেশপথে  কেন্দ্রটি স্থাপন করা হয়েছিল।

বর্ণবাদ মোকাবেলা বিষয়ক ফিলিস্তিনি কমিটি বলেছে, করোনা পরীক্ষা কেন্দ্র ধ্বংসের আগে সেখানে পরীক্ষার কাজে ব্যবহৃত মেশিন এবং যন্ত্রপাতিও জব্দ করে দখলদার সেনারা।

ফিলিস্তিনে যখন করোনার সংক্রমণ বাড়ছে ঠিক তখনি এই কেন্দ্রটি ধ্বংস করা হলো। এই অমানবিক পদক্ষেপের খবরে ফিলিস্তিনে ক্ষোভ আরও বাড়ছে।   

ফিলিস্তিনে এ পর্যন্ত মোট ৯ হাজার ৩৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৬৪ জন।

করোনা মহামারি পরিস্থিতিতেও ইসরাইলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে হত্যা, নির্যাতন ও ধরপাকড় চালিয়ে যাচ্ছে। পূর্ব  বায়তুল মুকাদ্দাস ও জেরুজালেমেও একই পরিস্থিতি বিরাজ করছে। গাজাতেও সুযোগ পেলেই হামলা চালাচ্ছে দখলদারেরা।

ইসরাইলি সৈন্যরা মহামারির মাঝেও গত মাসে ৮৪ শিশুসহ ১৫১ জন ফিলিস্তিনিকে গৃহহীন করেছে। সম্প্রতি নানা অজুহাতে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংসের প্রক্রিয়া আরও বেড়েছে। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।