'ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত হিজবুল্লাহ'
https://parstoday.ir/bn/news/west_asia-i81783-'ইসরাইলি_আগ্রাসনের_বিরুদ্ধে_লড়াই_করতে_প্রস্তুত_হিজবুল্লাহ'
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, ইহুদিবাদী ইসরাইলের, যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত রয়েছে তারা।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুলাই ২৭, ২০২০ ০৯:৪৩ Asia/Dhaka
  • আল-মায়াদিন টেলিভিশনে সাক্ষাৎকার দেন হিজবুল্লাহ\\\'র উপমহাসচিব শেখ নাঈম কাসেম
    আল-মায়াদিন টেলিভিশনে সাক্ষাৎকার দেন হিজবুল্লাহ\\\'র উপমহাসচিব শেখ নাঈম কাসেম

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, ইহুদিবাদী ইসরাইলের, যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত রয়েছে তারা।

গতকাল (রোববার) লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে উপমহাসচিব শেখ নাঈম কাসেম এ কথা বলেন। গত সপ্তাহে সিরিয়ায় হিজবুল্লার একজন নেতাকে ইহুদিবাদী ইসরাইল হত্যা করেছে তার জবাব কি হবে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেন নি শেখ নাঈম কাসেম। তিনি বলেন, এই ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলকে তাদের হিসাব-নিকাশ করতে দেন।

গত ২০ জুলাই সিরিয়ায় হিজবুল্লার সদস্য আলী কামেল মোহসিনকে বিমান হামলার মাধ্যমে হত্যা করে ইসরাইল। এর পাল্টা প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে হিজবুল্লাহ।

ইহুদিবাদী ইসরাইল হিজবুল্লাহর বিরুদ্ধে হামলার ব্যাপারে যে হুমকি দিয়েছে সে ব্যাপারে শেখ নাঈম কাসেম বলেন, এটি নিতান্তই তাদের বাগাড়ম্বর।

আগামী কয়েক মাসের মধ্যে হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে সর্বাত্মক যুদ্ধ হতে পারে বলে যে ধারণা প্রকাশ করা হচ্ছে তাও নাকচ করে দেন শেখ নাঈম কাসেম। তবে ইসরাইল যদি হিজবুল্লার বিরুদ্ধে কোন ধরনের আগ্রাসন চালায় তাহলে তারা নতুন পরাজয়ের মুখোমুখি হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন শেখ নাঈম কাসেম।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।