হামলা প্রতিহত করার ইসরাইলি দাবি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i81805-হামলা_প্রতিহত_করার_ইসরাইলি_দাবি_প্রত্যাখ্যান_করল_হিজবুল্লাহ
লেবানন সীমান্তে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর একটি হামলা প্রতিহত করার যে দাবি ইহুদিবাদী ইসরাইল করেছে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। এই প্রতিরোধ আন্দোলন বলেছে, ইহুদিবাদী সেনাদের ভেঙে পড়া মনোবল চাঙ্গা করার জন্য তেল আবিব সোমবারের কথিত সংঘর্ষ ও তাদের বিজয়ের কল্পকাহিনী ফেঁদেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৮, ২০২০ ০৩:৫৩ Asia/Dhaka
  • হিজবুল্লাহ যোদ্ধাদের প্যারেড (ফাইল ফটো)
    হিজবুল্লাহ যোদ্ধাদের প্যারেড (ফাইল ফটো)

লেবানন সীমান্তে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর একটি হামলা প্রতিহত করার যে দাবি ইহুদিবাদী ইসরাইল করেছে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। এই প্রতিরোধ আন্দোলন বলেছে, ইহুদিবাদী সেনাদের ভেঙে পড়া মনোবল চাঙ্গা করার জন্য তেল আবিব সোমবারের কথিত সংঘর্ষ ও তাদের বিজয়ের কল্পকাহিনী ফেঁদেছে।

গতকাল (সোমবার) ইসরাইলি গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে পশ্চিমা সংবাদ মাধ্যগুলো জানিয়েছিল, লেবাননের দক্ষিণাঞ্চলীয় ‘শেবা’ কৃষি জমির ভেতর দিয়ে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলে অনুপ্রবেশের চেষ্টা চালায়; কিন্তু ইহুদিবাদী সেনারা তা প্রতিহত করে দিয়েছে।

আলী কামেল মোহসেন

সোমবারই বিকেলে হিজবুল্লাহ এক বিবৃতিতে তেল আবিবের এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, ইসরাইলি সেনারা বিমান হামলা চালিয়ে কয়েকজন হিজবুল্লাহ যোদ্ধাকে হতাহত করার যে দাবি করেছে তাও সম্পূর্ণ কল্পনাপ্রসূত। হিজবুল্লাহর প্রতিশোধমূলক হামলার ভয়ে ইহুদিবাদী ইসরাইল চোখে অন্ধকার দেখছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।  

লেবাননের প্রতিরোধ আন্দোলন ওই বিবৃতিতে আরো বলেছে, সাম্প্রতিক ইসরাইলি হামলায় নিজেদের যোদ্ধা আলী কামেল মোহসেন হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার অধিকার সংরক্ষণ করে হিজবুল্লাহ। গত সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরাইলি হামলায় ওই হিজবুল্লাহ যোদ্ধা শাহাদাতবরণ করেন।বিবৃতিতে বলা হয়, ইসরাইল যেন ওই বর্বরোচিত হত্যাকাণ্ডের সমুচিত জবাবের অপেক্ষায় থাকে।#

পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।