আতঙ্ক কাটেনি; নিজেদের ড্রোন ধ্বংস করল ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i82111-আতঙ্ক_কাটেনি_নিজেদের_ড্রোন_ধ্বংস_করল_ইসরাইল
দখলদার ইসরাইলের সেনাবাহিনী ভুলক্রমে নিজেদের একটি ড্রোন ভূপাতিত করেছে।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
আগস্ট ০৮, ২০২০ ১৭:৪৬ Asia/Dhaka
  • আতঙ্ক কাটেনি; নিজেদের ড্রোন ধ্বংস করল ইসরাইল

দখলদার ইসরাইলের সেনাবাহিনী ভুলক্রমে নিজেদের একটি ড্রোন ভূপাতিত করেছে।

আজ (শনিবার) ইসরাইলি দৈনিক হারেৎস এ খবর দিয়ে লিখেছে, ইসরাইলি বাহিনী ড্রোনটিকে দেখে ভেবেছিল তা লেবানন থেকে তাদের আকাশসীমায় ঢুকেছে। ড্রোনটিকে যে তারা নিজেরাই উড়িয়েছিল তা তারা ভুলেই গিয়েছিল।

ড্রোন ভূপাতিত করার পর ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র গর্বভরে এ খবর টুইটারেও প্রচার করেছিল। কিন্তু পরবর্তীতে ইসরাইলি গণমাধ্যম বিভিন্ন সূত্রে নিশ্চিত হয়েছে যে, ভূপাতিত ড্রোনটি ইসরাইলের নিজের। লেবাননের কোনো ড্রোন ধ্বংসের ঘটনা ঘটেনি।

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রতিশোধমূলক হামলার আতঙ্কে ইসরাইলি বাহিনী এ ধরণের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগেও ইসরাইল দাবি করেছিল, লেবাননের হিজবুল্লাহর যোদ্ধারা ইসরাইলি ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেছিল এবং তাদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। কিন্তু হিজবুল্লাহ তৎক্ষণাৎ ইসরাইলি দাবি প্রত্যাখ্যান করে বলেছে, তারা এ ধরণের কোনো চেষ্টা চালায় নি।

সম্প্রতি সিরিয়ায় ইসরাইলি হামলায় হিজবুল্লাহর এক সেনা শহীদ হওয়ার পর থেকেই মারাত্মক আতঙ্কে রয়েছে দখলদার সেনারা।#

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।