ইসরাইল-আরব আমিরাত সমঝোতা বাতিল করুন: হামাস ও জিহাদ আন্দোলন
-
জিয়ান আন-নাখালা ও ইসমাইল হানিয়া
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন- হামাস ও ইসলামি জিহাদ আন্দোলন ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সমঝোতা বাতিল করার দাবি জানিয়েছে।
হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া ও ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালা এক টেলিফোনালাপে ওই আহ্বান জানিয়েছেন। তারা ফিলিস্তিনি সংগঠনগুলোর মধ্যে ঐক্য শক্তিশালী করার মাধ্যমে তেল আবিব ও আবু ধাবির মধ্যকার সমঝোতার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণে সম্মত হন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরলস প্রচেষ্টার ফলশ্রুতিতে গতকাল (বৃহস্পতিবার) ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয় সংযুক্ত আরব আমিরাত। শিগগিরই আরব আমিরাত ও ইসরাইলি কর্মকর্তারা হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তিতে সই করবেন বলে ঘোষণা করা হয়েছে। #
পার্সটুডে/এমএমআই/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।