আমিরাতে নামল দখলদারদের প্রথম আনুষ্ঠানিক ফ্লাইট; যাত্রী ট্রাম্প জামাতা
দখলদার ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আজ (সোমবার) থেকে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচল শুরু হয়েছে। প্রথম ফ্লাইটটি আজ ইসরাইলের স্থানীয় সময় সকাল ১১টা ১৩ মিনিটে তেল আবিব থেকে আকাশে ওড়ে। ইসরাইলের ‘এল আল’ বিমান সংস্থার ফ্লাইটটি এরিমধ্যে আবুধাবিতে অবতরণ করেছে।
মজলুম ফিলিস্তিনি তথা গোটা মুসলিম বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে গত ১৩ আগস্ট বর্ণবাদী ইসরাইলের সঙ্গে পুর্ণাঙ্গ সম্পর্ক প্রতিষ্ঠার ঘোষণা দেয় আরব আমিরাত। এরপর আজ সেখানে ইসরাইলি বিমানের ফ্লাইট গেল।
প্রথম এই ফ্লাইটে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জারেড কুশনার। এছাড়াও আছেন ইসরাইলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিইর বেন শাবাত ও মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও'ব্রায়ান৷
তারা সংযুক্ত আরব আমিরাতের নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের জন্য একটি দিন ঠিক করবেন৷মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজের ভোট বাড়াতে ট্রাম্প নির্বাচনের আগেই এই চুক্তি সই করাবেন হবে বলে ধারণা করা হচ্ছে।
আগামীকাল মঙ্গলবার সকালে ফিরতি ফ্লাইটটি আরব আমিরাত থেকে ইসরাইলে রওয়ানা হওয়ার কথা রয়েছে। ইসরাইলি বিমান সংস্থা সৌদি আরবের আকাশ সীমা ব্যবহার করে ফ্লাইট পরিচালনা করছে বলে জানা গেছে।
ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশ সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক করার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। ফিলিস্তিনের সব সংগঠন এটাকে পেছন থেকে ছুরি মারার সঙ্গে তুলনা করেছে।#
পার্সটুডে/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।