ইরানকে হুমকি দেয়ার পর পারস্য উপসাগরে বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠিয়েছে আমেরিকা
https://parstoday.ir/bn/news/west_asia-i83182-ইরানকে_হুমকি_দেয়ার_পর_পারস্য_উপসাগরে_বিমানবাহী_যুদ্ধজাহাজ_পাঠিয়েছে_আমেরিকা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে অবৈধভাবে একতরফা অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার হুমকি দেয়ার পর মার্কিন সরকার পারস্য উপসাগরে একটি বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠিয়েছে। এরইমধ্যে ইউএসএস নিমিৎজ নামের বিমানবাহী যুদ্ধজাহাজটি হরমুজ প্রণালী পেরিয়ে পারস্য উপসাগরের পানিসীমায় প্রবেশ করেছে। গত ১০ মাসের মধ্যে এই প্রথম কোনো মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ পারস্য উপসাগরে মোতায়েন করা হলো।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
সেপ্টেম্বর ১৯, ২০২০ ০৭:৫৬ Asia/Dhaka
  • বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস নিমিৎজ
    বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস নিমিৎজ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে অবৈধভাবে একতরফা অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার হুমকি দেয়ার পর মার্কিন সরকার পারস্য উপসাগরে একটি বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠিয়েছে। এরইমধ্যে ইউএসএস নিমিৎজ নামের বিমানবাহী যুদ্ধজাহাজটি হরমুজ প্রণালী পেরিয়ে পারস্য উপসাগরের পানিসীমায় প্রবেশ করেছে। গত ১০ মাসের মধ্যে এই প্রথম কোনো মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ পারস্য উপসাগরে মোতায়েন করা হলো।

মার্কিন পঞ্চম নৌবহর গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে বলেছে, পারস্য উপসাগরে আমেরিকা একটি স্ট্রাইক গ্রুপ পাঠিয়েছে যার নেতৃত্বে রয়েছে ইউএসএস নিমিৎজ। এ গ্রুপে রয়েছে দুটি গাইডেড মিসাইল ক্রুজার এবং একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। পারস্য উপসাগরীয় অঞ্চলের মিত্রদেরকে প্রশিক্ষণ দেয়ার কাজ করবে এই স্ট্রাইক গ্রুপ।

বিবৃতিতে বলা হয়, গত জুলাই মাস থেকে নিমিৎজ পঞ্চম নৌবহর এলাকার মধ্যে কাজ করছে এবং বর্তমানে তারা প্রস্তুতির শীর্ষ পর্যায়ে রয়েছে।

মাইক পম্পেও

২০১৯ সালের নভেম্বর মাসে ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী যুদ্ধজাহাজ পারস্য উপসাগরে থেকে চলে যায়। এরপর ইউএসএস নিমিৎজ স্ট্রাইক গ্রুপ পারস্য উপসাগরে এল।

গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলে আমেরিকা একাই তা বহাল থাকবে এবং রাশিয়া ও চীনের কাছ থেকে ইরানকে অস্ত্র কেনার সুযোগ দেয়া হবে না। তিনি বলেন, ইরানের অস্ত্র কেনা ঠেকাতে যা করা প্রয়োজন আমেরিকা তাই করবো। ইরানের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার জন্য আমেরিকা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে বলেও তিনি জানিয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/১৯