প্রশাসনিক বন্দীত্বের অবসান ঘটান, আখরাসকে মুক্তি দিন: জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/west_asia-i84174-প্রশাসনিক_বন্দীত্বের_অবসান_ঘটান_আখরাসকে_মুক্তি_দিন_জাতিসংঘ
প্রশাসনিক বন্দীত্বের নামে ফিলিস্তিনি নাগরিকদের বিনা বিচারে আটক রাখার বিধান বাতিল করতে ইহুদিবাদী ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশি দীর্ঘদিন ধরে ইসরাইলি কারাগারে আমরণ অনশনরত ফিলিস্তিনি নাগরিক মাহের আখরাসকে মুক্তি দেয়ার কথাও বলেছে বিশ্বসংস্থাটি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৬, ২০২০ ১৪:৫৩ Asia/Dhaka
  • মাহের আল-আখরাস
    মাহের আল-আখরাস

প্রশাসনিক বন্দীত্বের নামে ফিলিস্তিনি নাগরিকদের বিনা বিচারে আটক রাখার বিধান বাতিল করতে ইহুদিবাদী ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশি দীর্ঘদিন ধরে ইসরাইলি কারাগারে আমরণ অনশনরত ফিলিস্তিনি নাগরিক মাহের আখরাসকে মুক্তি দেয়ার কথাও বলেছে বিশ্বসংস্থাটি।

ইসরাইলের নির্জন কারাকক্ষে গত তিন মাস ধরে অনশন করছেন আখরাস। এরইমধ্যে তার স্বাস্থ্যের মারাত্মক অবনতি হয়েছে এবং যেকোনো সময় তিনি মারা যেতে পারেন বলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

এ অবস্থায় ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাইকেল লিন্‌ক বন্দী মাহের আল-আখরাসকে মুক্তি দিতে এবং প্রশাসনিক বন্দীত্বের অবসান ঘটাতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রশাসনিক বন্দীত্বের নামে ইসরাইল যেকোনো ফিলিস্তিনি নাগরিককে ছয় মাসের জন্য আটক করতে পারে এবং এই বন্দীদশা অনির্দিষ্টকাল পর্যন্ত বাড়াতে পারে।

প্রশাসনিক এই বন্দীত্বের প্রতিবাদে মাহের আল-আখরাস ৯১ দিন ধরে টানা অনশন করছেন। এ প্রসঙ্গে লিন্‌ক বলেছেন, মাহের গত ৮৯ দিন ধরে না খেয়ে রয়েছেন এবং তার অবস্থা এখন খুবই নাজুক।

৪৯ বছর বয়সী আখরাসকে গত ২৭ জুলাই আটক করা হয় এবং কোনো অভিযোগ ছাড়াই তাকে আটক রাখা হয়েছে। এর প্রতিবাদে তিনি আমরণ অনশন শুরু করেছেন।#

পার্সটুডে/এসআইবি/২৬