সিরিয়া সীমান্ত থেকে দায়েশেকে এক্ষুনি সরাতে হবে: তুরস্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i8446-সিরিয়া_সীমান্ত_থেকে_দায়েশেকে_এক্ষুনি_সরাতে_হবে_তুরস্ক
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, তার দেশের সীমান্তের কাছে অবস্থান নেয়া উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ সন্ত্রাসীদেরকে শিগগিরি সরিয়ে নিতে হবে। তুর্কি টেলিভিশন এনটিভি-কে তিনি বলেন, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় মানজিব এলাকা থেকে এসব সন্ত্রাসীকে সরানোর জন্য আংকারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ০৪, ২০১৬ ১৩:১২ Asia/Dhaka
  • সিরিয়া সীমান্ত থেকে দায়েশেকে এক্ষুনি সরাতে হবে: তুরস্ক

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, তার দেশের সীমান্তের কাছে অবস্থান নেয়া উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ সন্ত্রাসীদেরকে শিগগিরি সরিয়ে নিতে হবে। তুর্কি টেলিভিশন এনটিভি-কে তিনি বলেন, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় মানজিব এলাকা থেকে এসব সন্ত্রাসীকে সরানোর জন্য আংকারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

চাভুসওগ্লু সিরিয়ার যে এলাকার কথা উল্লেখ করেছেন সে এলাকাকে সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে তাদের জন্য রসদ সরবরাহ করার জন্য রুট হিসেবে ব্যবহার করে আসছে।

চাভুসওগ্লু সন্ত্রাসীদেরকে সরিয়ে দেয়ার জন্য যে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন তার মাঝে সেনা অভিযানের ইঙ্গিত রয়েছে কিনা তা পরিষ্কার নয়।

এর আগে, নিরাপত্তা সূত্র জানিয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চল থেকে তুরস্কের ভেতরে রকেট আঘাত হানলে তুর্কি সেনারা ওই এলাকায় কামানের গোলাবর্ষণ করে। অবশ্য, সিরিয়া থেকে ছোড়া রকেটের আঘাতে কেউ হতাহত হয় নি। এ এলাকায় প্রায়ই সন্ত্রাসীদের ছোড়া রকেট আঘাত করে থাকে। সিরিয়া সংকট শুরুর প্রথম থেকেই তুরস্ক আসাদ-বিরোধীদের সমর্থন দিয়ে আসছে।#

সিরাজুল ইসলাম/৪