ইসরাইলি দখলদারিত্ব সমর্থন করছে সৌদি আরব: হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i8611-ইসরাইলি_দখলদারিত্ব_সমর্থন_করছে_সৌদি_আরব_হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বকে সমর্থন করছে সৌদি আরব। একইসঙ্গে তিনি ফিলিস্তিনি জনগণের লড়াইকে ক্ষতিগ্রস্ত করার জন্য সৌদি আরবকে অভিযুক্ত করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৬, ২০১৬ ১৩:১৩ Asia/Dhaka
  • ইসরাইলি দখলদারিত্ব সমর্থন করছে সৌদি আরব: হিজবুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বকে সমর্থন করছে সৌদি আরব। একইসঙ্গে তিনি ফিলিস্তিনি জনগণের লড়াইকে ক্ষতিগ্রস্ত করার জন্য সৌদি আরবকে অভিযুক্ত করেন।

রিয়াদের সমালোচনা করে হিজবুল্লাহর শীর্ষ পর্যায়ের এই নেতা বলেন, সৌদি শাসকগোষ্ঠী প্রকাশ্যে ইসরাইলের প্রতি সমর্থন ঘোষণা করে ফিলিস্তিনি জনগণকে তাদের নিজেদের মাতৃভূমিতে ফেরার অধিকার দিতে অস্বীকার করেছে। রাজধানী বৈরুতে আলেম ও ইসলামি বিশেষজ্ঞদের এক সমাবেশে শেখ নাঈম এসব কথা বলেন।

ফিলিস্তিনি জনগণের প্রতি হিজবুল্লাহর সমর্থন নিশ্চিত করে তিনি বলেন, যতক্ষণ প্রতিরোধ আন্দোলন বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত ইসরাইলের দখলদারিত্ব নির্বিঘ্ন হবে না। গোলান মালভূমি চিরদিন ইসরাইলের দখলে থাকবে বলে সম্প্রতি ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে মন্তব্য করেছেন তার জবাবে শেখ নাঈম কাসেম বলেন, এর মাধ্যমে এ অঞ্চলে ইহুদিবাদী সরকারের দখলদারিত্বের মনোভাব পরিষ্কার হয়েছে।#

সিরাজুল ইসলাম/৬