নাৎসি প্রেতাত্মা এখন ইসরাইলে; ইহুদিবাদী উপ সেনাপ্রধানের স্বীকৃতি
https://parstoday.ir/bn/news/west_asia-i8848-নাৎসি_প্রেতাত্মা_এখন_ইসরাইলে_ইহুদিবাদী_উপ_সেনাপ্রধানের_স্বীকৃতি
ইহুদিবাদী ইসরাইলের শাসক-গোষ্ঠী ও সশস্ত্র বাহিনীকে জার্মান নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করায় এই দখলদার কর্তৃপক্ষেরই দ্বিতীয় সর্বোচ্চ সেনা কর্মকর্তাকে তিরস্কার করেছে ইসরাইলের‌ উগ্র ডানপন্থী ইহুদিবাদী রাজনীতিবিদরা।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ০৯, ২০১৬ ১৩:০৪ Asia/Dhaka
  • নাৎসি প্রেতাত্মা এখন ইসরাইলে; ইহুদিবাদী উপ সেনাপ্রধানের স্বীকৃতি

ইহুদিবাদী ইসরাইলের শাসক-গোষ্ঠী ও সশস্ত্র বাহিনীকে জার্মান নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করায় এই দখলদার কর্তৃপক্ষেরই দ্বিতীয় সর্বোচ্চ সেনা কর্মকর্তাকে তিরস্কার করেছে ইসরাইলের‌ উগ্র ডানপন্থী ইহুদিবাদী রাজনীতিবিদরা।

ইসরাইলি সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ মেজর জেনারেল ইয়ায়ির গোলান সম্প্রতি (গত বুধবার) এক বক্তব্যে বলেছেন, ইসরাইলের বর্তমান ভয়াবহ গতি-প্রকৃতি সেই ১৯৩০’র দশকের জার্মানির মতই ঘৃণাব্যাঞ্জক।

গোলান বলেন, হলোকাস্টের দিনগুলোতে সেই ৮০-৯০ বছর আগে বিশ্বে ও বিশেষ করে জার্মানিতে যেসব ভয়াবহ ঘটনা ঘটত এখন ২০১৬ সালে ইসরাইলেও তার চিহ্ন দেখা যাচ্ছে।

তিনি এ প্রসঙ্গে সম্প্রতি ইসরাইলি সেনাদের হামলায় গুলিবিদ্ধ ও আহত এক ফিলিস্তিনি যুবকের মাথায় অন্য এক ইসরাইলি সেনার মাধ্যমে আবারও গুলি চালিয়ে তাকে হত্যা করার ঘটনাটি উল্লেখ করেন।

গোলান বলেছেন, ‘ভয় জাগিয়ে তোলা ও সন্ত্রাসের বীজ বপন করার চেয়ে সহজ আর কিছু নেউ, নির্দয়-নির্মম হওয়া এবং নৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত ও কপটচারী বা মুনাফিক হওয়ার চেয়ে সহজ আর কিছু নেই।’

অবশ্য উগ্র-ডানপন্থী ইসরাইলি রাজনীতিবিদদের চাপের মুখে গোলান পরদিন সন্ধ্যায় এটা বলতে বাধ্য হয়েছেন যে তেলআবিব বা তার সশস্ত্র বাহিনীকে জার্মান নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করার কোনো ইচ্ছে তার ছিল না!

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুও গোলানের ওই বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এভাবে ইসরাইল সম্পর্কে ভুল ধারণা প্রচার হচ্ছে এবং হলোকাস্টকেও হাল্কা করা হচ্ছে!

ইসরাইলের কথিত শিক্ষামন্ত্রী নাফতালি বেনেট ওই বক্তব্য ফিরিয়ে নিতে গোলানের কাছে দাবি জানিয়েছেন।

বেনেট বলেছেন, কিছুক্ষণ আগে আমাদের সেনাদেরকে জার্মান নাৎসিদের সঙ্গে তুলনা করেছেন আমাদেরই সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফের মত উচ্চপদস্থ কর্মকর্তা এবং তার এই ভুল এখনই শুধরে নেয়া উচিত।

ফিলিস্তিন দখলদার ইসরাইলি নেতা ও সেনাদের নৃশংসতাকে বহু বছর ধরেই অনেক স্বাধীনচেতা ব্যক্তিত্ব জার্মান ফ্যাসিস্ট ও নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করে আসছেন। সাম্প্রতিক সময়ে ব্রিটেনের লেবার পার্টির অনেক কর্মকর্তাও এই একই কথা বলে আলোড়ন সৃষ্টি করেছেন। #

মু. আমির হুসাইন/৯