ইউরোপ-আমেরিকার অস্ত্র ইয়েমেন যুদ্ধকে দীর্ঘায়িত করছে: সানা
https://parstoday.ir/bn/news/west_asia-i89140-ইউরোপ_আমেরিকার_অস্ত্র_ইয়েমেন_যুদ্ধকে_দীর্ঘায়িত_করছে_সানা
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মাদ আব্দুস সালাম বলেছেন, ইউরোপ এবং আমেরিকার অস্ত্র উৎপাদনকারীরা সৌদি আরবকে অস্ত্র সরবরাহ করছে এবং তাদের অস্ত্রের কারণে কথিত আরব জোট ইয়েমেনে যুদ্ধাপরাধ সংঘটনের সুযোগ পাচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৫, ২০২১ ১৩:২১ Asia/Dhaka
  • ইয়েমেনে সৌদি আগ্রাসন, ব্যবহৃত হচ্ছে ইউরোপ ও আমেরিকার অস্ত্র
    ইয়েমেনে সৌদি আগ্রাসন, ব্যবহৃত হচ্ছে ইউরোপ ও আমেরিকার অস্ত্র

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মাদ আব্দুস সালাম বলেছেন, ইউরোপ এবং আমেরিকার অস্ত্র উৎপাদনকারীরা সৌদি আরবকে অস্ত্র সরবরাহ করছে এবং তাদের অস্ত্রের কারণে কথিত আরব জোট ইয়েমেনে যুদ্ধাপরাধ সংঘটনের সুযোগ পাচ্ছে।

তিনি বলেন, বাস্তবতা হলো- ইয়েমেন সংকটের ক্ষেত্রে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং অন্য অস্ত্র সরবরাহকারী দেশগুলোর অবস্থান হচ্ছে ইয়েমেনকে তারা অস্ত্র বিক্রির বাজার মনে করে। ইয়েমেনের আল-মাসির টেলিভিশন চ্যানেলকে গতকাল সন্ধ্যায় দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মোহাম্মাদ আব্দুস সালাম।

তিনি বলেন, ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসন বন্ধ করতে এবং আকাশ ও নৌপথের ওপর ছয় বছর ধরে দিয়ে রাখা অবরোধ প্রত্যাহার করতে সৌদি আরব এবং তার মিত্রদের সদিচ্ছার ব্যাপক ঘাটতি রয়েছে।

আনসারুল্লাহর মুখপাত্র বলেন, আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইয়েমেন বিষয়ক নীতি মূলত একই মুদ্রার এপিঠ ওপিঠ।#

পার্সটুডে/এসআইবি/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।