সিরিয়ায় প্রাণ হারাল ১ রুশ সেনা
https://parstoday.ir/bn/news/west_asia-i9067-সিরিয়ায়_প্রাণ_হারাল_১_রুশ_সেনা
সিরিয়ায় আহত রাশিয়ার এক সেনা মারা গেছেন। দু’দিন আগে হোমস প্রদেশে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের গুলিতে আহত হওয়ার পরই অ্যান্তোন ইয়েরিগিন নামের এ সেনাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়েছিল। তাকে বাঁচানোর বিষয়ে চিকিৎসকদের সব চেষ্টাই শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১২, ২০১৬ ০৬:২৩ Asia/Dhaka
  • রুশ সেনাদের একটি দল (ফাইল ছবি)
    রুশ সেনাদের একটি দল (ফাইল ছবি)

সিরিয়ায় আহত রাশিয়ার এক সেনা মারা গেছেন। দু’দিন আগে হোমস প্রদেশে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের গুলিতে আহত হওয়ার পরই অ্যান্তোন ইয়েরিগিন নামের এ সেনাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়েছিল। তাকে বাঁচানোর বিষয়ে চিকিৎসকদের সব চেষ্টাই শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে।

সিরিয়ার লাতাকিয়া প্রদেশের হেমেইমিম বিমান ঘাঁটি থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক রুশ সেনা কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দেয়া হয়েছে। খবরে আরো বলা হয়েছে, অ্যান্তোনকে মরণোত্তর পদকে ভূষিত করা হয়েছে। অ্যান্তোন ঠিক কোথায় এবং কীভাবে আহত হয়েছিলেন বা কবে মারা গেছেন খবরে সে সব তথ্য দেয়া হয় নি।

গত সেপ্টেম্বর থেকে দায়েশসহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে বিমান অভিযান শুরু করেছে রাশিয়া। সিরিয়া সরকারের আহ্বানে এ অভিযান শুরু হয়। রুশ অভিযান শুরুর পর দায়েশ গোষ্ঠী ধারাবাহিক বিপর্যয়ের মধ্যে পড়েছে।#

মূসা রেজা/১২