দোহায় কাতারের আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন জাওয়াদ জারিফ
https://parstoday.ir/bn/news/west_asia-i90682-দোহায়_কাতারের_আমিরের_সঙ্গে_সাক্ষাৎ_করলেন_জাওয়াদ_জারিফ
কাতার সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ রাজধানী দোহায় স্বাগতিক দেশের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে তারা দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৬, ২০২১ ০০:৪৩ Asia/Dhaka
  • রোববার রাতে দোহায় কাতারের আমিরের সঙ্গে মোহাম্মাদ জাওয়াদ জারিফের সাক্ষাৎ হয়
    রোববার রাতে দোহায় কাতারের আমিরের সঙ্গে মোহাম্মাদ জাওয়াদ জারিফের সাক্ষাৎ হয়

কাতার সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ রাজধানী দোহায় স্বাগতিক দেশের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে তারা দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন।

রোববার রাতে দোহায় কাতারের আমিরের সঙ্গে মোহাম্মাদ জাওয়াদ জারিফের সাক্ষাৎ হয়। এর আগে সন্ধ্যায় কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ আব্দুর রহমান আলে সানির সঙ্গেও একান্ত বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। 

দোহায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদরেজা দেহকানি নিজের অফিসিয়াল টুইটার বার্তায় দেয়া এক পোস্টে এসব সাক্ষাতের খবর জানালেও আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিছু উল্লেখ করেননি।

তিনি পারস্য উপসাগর তীরবর্তী এই আরব দেশে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সফরের গুরুত্ব তুলে ধরে বলেছেন, কাতারের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী ও গভীর করার লক্ষ্যে জারিফের দোহা সফর অনুষ্ঠিত হয়েছে।

দোহায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদরেজা দেহকানি

তিনি বলেন, বিশেষ করে সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে এ সফর অত্যন্ত জরুরি ছিল। দেহকানি নিজের অফিসিয়াল টুইটার বার্তায় দেয়া এক পোস্টে লিখেছেন, কাতারসহ পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ককে তেহরান সর্বোচ্চ গুরুত্ব দেয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ কাতার ও ইরাক সফরের উদ্দেশ্যে রোববার সকালে একটি প্রতিনিধিদল নিয়ে দোহার উদ্দেশ্যে তেহরান ত্যাগ করেন। দোহার পর বাগদাদ সফরেও সেদেশের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে জারিফের সাক্ষাৎ করার কথা রয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।