ফিলিস্তিনি পার্লামেন্ট নির্বাচন বাতিলের সিদ্ধান্তকে ‘ক্যু’ বলল হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i90938-ফিলিস্তিনি_পার্লামেন্ট_নির্বাচন_বাতিলের_সিদ্ধান্তকে_ক্যু’_বলল_হামাস
ফিলিস্তিনি পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন বাতিলের যে সিদ্ধান্ত প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ঘোষণা করেছেন তাকে ‘ক্যু’ বলে আখ্যায়িত করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০১, ২০২১ ০০:২৮ Asia/Dhaka
  • ২০০৬ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার পর এক বছরও ক্ষমতায় থাকতে পারেননি ইসমাইল হানিয়া
    ২০০৬ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার পর এক বছরও ক্ষমতায় থাকতে পারেননি ইসমাইল হানিয়া

ফিলিস্তিনি পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন বাতিলের যে সিদ্ধান্ত প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ঘোষণা করেছেন তাকে ‘ক্যু’ বলে আখ্যায়িত করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

সংগঠনটি শুক্রবার এক বিবৃতিতে বলেছে, এই সিদ্ধান্তের যেকোনো পরিণতির দায় মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন স্বশাসিত সরকার ও ফাতাহ আন্দোলনকে নিতে হবে। বিবৃতিতে নির্বাচন বাতিলের সিদ্ধান্তকে জাতীয় ঐক্যমত্য ও জনগণের অংশগ্রহণের বিরুদ্ধে ‘অভ্যুত্থান’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

হামাস আরো বলেছে, বৃহস্পতিবার রাতে স্বশাসন কর্তৃপক্ষ রামাল্লায় যে বৈঠকে ডেকেছিল তাতে হামাসের কোনো নেতা অংশগ্রহণ করেননি। কারণ, তারা জানতেন আল-কুদসের বিষয়টিকে অজুহাত করে নির্বাচন বাতিলের সিদ্ধান্ত নেয়া হবে যদিও এর মূল কারণ অন্যত্র।

ফিলিস্তিনের স্বশাসিত সরকারের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনি ভূখণ্ডে পরিকল্পিত সংসদ নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন। ইসরাইল অধিকৃত পূর্ব জেরুজালেম আল-কুদসের জনগণ ভোট দিতে পারবে না- এই অজুহাতে তিনি এ সিদ্ধান্ত ঘোষণা করেন।  তিনি গতকাল (শুক্রবার) সিনিয়র ফিলিস্তিনি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বলেন, গত ১৫ বছরের মধ্যে প্রথম অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেয়া হলো।#

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।