ইসরাইলি সামরিক জিপে কোরনেট ক্ষেপণাস্ত্রের আঘাত: নিহত ১, আহত ৩
https://parstoday.ir/bn/news/west_asia-i91538-ইসরাইলি_সামরিক_জিপে_কোরনেট_ক্ষেপণাস্ত্রের_আঘাত_নিহত_১_আহত_৩
ফিলিস্তিনিদের ট্যাংক বিধ্বংসী একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলি সেনাবাহিনীর একটি জিপে আঘাত হেনেছে। এর ফলে একজন ইহুদিবাদী সেনা নিহত ও অন্তত তিন জন আহত হয়েছে।
(last modified 2026-04-22T07:21:27+00:00 )
মে ১২, ২০২১ ১২:০০ Asia/Dhaka
  • ইসরাইলি সামরিক জিপে কোরনেট ক্ষেপণাস্ত্রের আঘাত: নিহত ১, আহত ৩

ফিলিস্তিনিদের ট্যাংক বিধ্বংসী একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলি সেনাবাহিনীর একটি জিপে আঘাত হেনেছে। এর ফলে একজন ইহুদিবাদী সেনা নিহত ও অন্তত তিন জন আহত হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী তাদের জিপে ফিলিস্তিনি কোরনেট ক্ষেপণাস্ত্রের আঘাতের সত্যতা স্বীকার করলেও হতাহতদের বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে ইসরাইলি হাসপাতাল সূত্র একজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে।

নিহত ইসরাইলি সেনা ওমের তাবিব

ইসরাইলি দৈনিক জেরুজালেম পোস্টের একজন সাংবাদিক জানিয়েছেন, ইসরাইলের উত্তরাঞ্চলীয় ‘নাতিফ হাসারা’ এলাকায় ইসরাইলি সেনাবাহিনীর জিপে ট্যাংক বিধ্বংসী ‘কোরনেট’ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এটি গাজা থেকে নিক্ষেপ করা হয়েছে।

ইসরাইলের এই এলাকায় ফিলিস্তিনিদের অন্যান্য ক্ষেপণাস্ত্রের হামলাও অব্যাহত রয়েছে বলে ‘টাইমস অব ইসরাইল’ পত্রিকার এক সাংবাদিক জানিয়েছেন।

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে বলেছে, তারা দু’টি কোরনেট ক্ষেপণাস্ত্র ইসরাইলে নিক্ষেপ করেছে। দ্বিতীয় ক্ষেপণাস্ত্রের আঘাতে দুই ইহুদিবাদী আহত হয়েছে বলে কোনো কোনো সূত্র জানিয়েছে।#   

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।