‘শোক, বোবা কান্না আর গুলির শব্দ যেন ফিলিস্তিনিদের নিত্য সঙ্গী’
সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। একমাস সিয়াম সাধনার শেষে পবিত্র ঈদ এলো মুসলিম বিশ্বে। ঈদ যাপিত জীবনের সাথে অনাবিল শান্তি আর আনন্দের ঝর্ণাধারায় মানুষকে ভাসায় আনন্দ লহরে। অথচ ভাগ্যের কী নির্মম বাস্তবতা, ইহুদিবাদী দখলদার ইসরাইল কর্তৃক নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর নৃশংস ও বর্বর ভয়ানক হামলা ঈদের আনন্দকে ম্লান করে দিয়েছে। যেখানে বীভৎস রকেট হামলা, বোমা হামলা সহ মুহুর্মুহু গুলির আওয়াজে প্রকম্পিত পথ ঘাট, বাতাস সেখানে ঈদ পালন তো অকল্পনীয় ব্যাপার!
রেডিও তেহরান-এর মতো প্রথিতযশা গণমাধ্যম কর্তৃক প্রচারিত সংবাদে ফিলিস্তিনিদের ওপর ইসরাইল কর্তৃক যে চরম অমানবিকতার কথা শুনতে পাই, তা খুবই ঘৃণিত ও জঘন্য।
মুসলমানদের প্রথম কিবলা আল আকসাতে নিরীহ মুসলমানদের ওপর যে পাশবিকতার নৃশংস তাণ্ডব চালানো হয় তা ইতিহাসের নিকৃষ্টতম জঘন্যতা বলে মনে হয়। অসংখ্য শিশু মৃত্যু, শিশু সন্তানদের সামনে মাকে লাঞ্ছিত করে ধরে নিয়ে যাওয়ার মতো ঘটনাগুলো চোখ বন্ধ করে একবার ভাবুন তো কতোটা হৃদয় বিদারক! শোক, বোবা কান্না আর গুলির শব্দ এগুলো যেন ফিলিস্তিনিদের নিত্য সঙ্গী!

কতো কতো ভাই বোন ও শিশুদের, চিৎকার ও আর্তনাদ কী আমাদের কে একটুও ব্যথিত করে না? আমাদের অনুভূতিগুলো তবে কী সত্যিই ভোতা হয়ে গেছে? মানুষ হিসেবে কী কিছুই করার নেই আমাদের? স্বজন হারানোর শোক কি আমাদেরকে ব্যথিত করেনা? তবে এগিয়ে আসুন সময়ের সেরা সাহসী সন্তান হয়ে নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে সহমর্মিতায়, সহযোগিতায় আর সমর্থনে! শেষে ভূপেন হাজারীকার গানের কিছু কথা বলে যাই-
"বলো কী তোমার ক্ষতি,
জীবনের অথৈ নদী,
পার হয় তোমাকে ধরে
দূর্বল মানুষ যদি!"
বিনীত,
হারুন অর রশীদ
সভাপতি, জাগো রেডিও লিসেনার্স ক্লাব
গ্রামঃ পূর্ব নলছিয়া, পোঃ বিনোদটঙ্গী
থানাঃ মাদারগঞ্জ, জেলাঃ জামালপুর -২০১০
পার্সটুডে/আশরাফুর রহমান/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।