ইসরাইলি বাসে গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার ভিডিও প্রকাশ করল হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i91928-ইসরাইলি_বাসে_গাইডেড_ক্ষেপণাস্ত্র_দিয়ে_হামলার_ভিডিও_প্রকাশ_করল_হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেড ইসরাইলের সেনাবাহী একটি বাসে ট্যাংক বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মে ২০, ২০২১ ১৯:০৪ Asia/Dhaka

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেড ইসরাইলের সেনাবাহী একটি বাসে ট্যাংক বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে।

আজ (বৃহ্পতিবার) সকালে দখলীকৃত জাকিইম শহরে সেনাভর্তি একটি বাসে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়। ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, ওই বাসটি খালি ছিল এবং পাশে দাঁড়িয়ে থাকা একজন সেনা সামান্য আহত হয়েছে।

তবে, ভিডিওতে দেখা যায়- আল কাসসাম ব্রিগেডের মর্টারের গোলা সেনাবাহী চলন্ত বাসে আঘাত করার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এতে ধারণা করা হয় যে, বহু সেনা হতাহত হয়েছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।