আমেরিকার সঙ্গে যুদ্ধবিরতির অবসান ঘটালো হাশদ আশ-শাবি
https://parstoday.ir/bn/news/west_asia-i92150-আমেরিকার_সঙ্গে_যুদ্ধবিরতির_অবসান_ঘটালো_হাশদ_আশ_শাবি
ইরাক থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা বেঁধে দেয়ার পরেও ওয়াশিংটন সেনা প্রত্যাহার না করায় ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবি আমেরিকার সঙ্গে যুদ্ধ বিরতির অবসান ঘটিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৫, ২০২১ ১২:২৫ Asia/Dhaka
  • পপুলার মোবিলাইজেশন ইউনিটের একটি যুদ্ধবহর
    পপুলার মোবিলাইজেশন ইউনিটের একটি যুদ্ধবহর

ইরাক থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা বেঁধে দেয়ার পরেও ওয়াশিংটন সেনা প্রত্যাহার না করায় ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবি আমেরিকার সঙ্গে যুদ্ধ বিরতির অবসান ঘটিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কমান্ডার মিডল ইস্ট আই নিউজ পোর্টালকে একথা জানিয়েছেন। তিনি জানান, তার সংগঠনের যোদ্ধারা আবারো আমেরিকার সেনাবহর এবং সামরিক ঘাঁটি ওপর হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে ইরাক সরকার একটি সময়সীমা বেঁধে দেয়ার কারণে সমস্ত প্রতিরোধকামী সংগঠন আমেরিকান সেনাদের ওপর হামলা বন্ধের সিদ্ধান্ত নেয়। সন্ত্রাসবাদ-বিরোধী এসব সংগঠন ইরাকে জাতীয় সংসদে পাস হওয়া সেনা প্রত্যাহার সম্পর্কিত প্রস্তাব বাস্তবায়নের আহ্বান জানিয়ে আসছে।

২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহাদী আল-মুহান্দিসকে মার্কিন সেনারা সন্ত্রাসী কায়দায় হত্যা করার দুইদিন পর ইরাকের জাতীয় সংসদ মার্কিন সেনা বহিষ্কার ব্যাপারে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস করে।#

পার্সটুডে/এসআইবি/২৫