আবার আল-আকসা মসজিদে হামলা হলে পাল্টা ব্যবস্থা: প্রতিরোধ আন্দোলন
https://parstoday.ir/bn/news/west_asia-i92798-আবার_আল_আকসা_মসজিদে_হামলা_হলে_পাল্টা_ব্যবস্থা_প্রতিরোধ_আন্দোলন
ফিলিস্তিনের সম্মিলিত ইসলামি প্রতিরোধ ফ্রন্ট বলেছে, পবিত্র আল-আকসা মসজিদে আবার যদি ইহুদিবাদী ইসরাইল হামলা চালায় তাহলে তারাও পাল্টা জবাব দেবে। প্রতিরোধ ফ্রন্ট বলেছে, তারা যেকোনো সময় ইসরাইলি আগ্রাসন ও অপরাধের জবাব দেয়ার জন্য প্রস্তুত রয়েছে। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৮, ২০২১ ১৩:৫১ Asia/Dhaka
  • ফিলিস্তিনি যোদ্ধারা
    ফিলিস্তিনি যোদ্ধারা

ফিলিস্তিনের সম্মিলিত ইসলামি প্রতিরোধ ফ্রন্ট বলেছে, পবিত্র আল-আকসা মসজিদে আবার যদি ইহুদিবাদী ইসরাইল হামলা চালায় তাহলে তারাও পাল্টা জবাব দেবে। প্রতিরোধ ফ্রন্ট বলেছে, তারা যেকোনো সময় ইসরাইলি আগ্রাসন ও অপরাধের জবাব দেয়ার জন্য প্রস্তুত রয়েছে। 

গতকাল (সোমবার) ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলোর জয়েন্ট রুম থেকে প্রকাশিত এক বিবৃতিতে সাম্প্রতিক অপারেশন কুদস সোর্ডের প্রশংসা করে বলা হয়েছে- ঐক্য, সৌহার্দ্য এবং প্রতিরোধের বিভিন্ন উপায় অবলম্বন করে ফিলিস্তিনিরা শত্রুদের পরাজিত করেছে যার অর্থ হচ্ছে তারা আবার ফিলিস্তিনিদের ওপর নতুন সমস্যা চাপিয়ে দেবে।

বিবৃতিতে আরো বলা হয়েছে- ইহুদিবাদী শত্রুরা সম্পূর্ণ ভুল হিসাব করেছিল যে, তারা সঠিক সময়ে তাদের অশুভ পরিকল্পনা বাস্তবায়নের জন্য অগ্রসর হতে পারবে কিন্তু তারা চূড়ান্ত এবং শক্ত প্রতিরোধের মুখে পড়েছে।

“প্রতিরোধ আন্দোলনগুলো পবিত্র আল-কুদস ও আল-আকসা মসজিদ রক্ষা করার জন্য গত কয়েক বছরে শক্তি অর্জন করেছে, এখন প্রতিরোধ আন্দোলনগুলো চুপ করে বসে থাকবে না; তারা ইহুদিবাদী সেনাদের যেকোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে। এবারের যুদ্ধে  ১৯৪৮ সালের আগের ভূখণ্ডের অধিবাসীরা ইহুদিবাদীদের চক্রান্ত নস্যাৎ করেছে। ফিলিস্তিনিরা এবার পরিষ্কার করে দিয়েছে যে, যেকোনো পরিস্থিতিতে তারা আল-কুদস এবং সেখানকার পবিত্র স্থাপনাগুলো রক্ষার জন্য প্রস্তুত রয়েছে। ফিলিস্তিনিদের চূড়ান্ত প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত শত্রুরা পরাজিত হয়েছে এবং আগ্রাসন বন্ধ করতে বাধ্য হয়েছে।”#

পার্সটুডে/এসআইবি/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।