হিজবুল্লাহ মহাসচিবের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক; কৃতজ্ঞতা জানালেন নাসরুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i98362-হিজবুল্লাহ_মহাসচিবের_সঙ্গে_ইরানি_পররাষ্ট্রমন্ত্রীর_বৈঠক_কৃতজ্ঞতা_জানালেন_নাসরুল্লাহ
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৮, ২০২১ ১৩:০৬ Asia/Dhaka
  • সাইয়্যেদ নাসরুল্লাহর সঙ্গে আব্দুল্লাহিয়ানের বৈঠক
    সাইয়্যেদ নাসরুল্লাহর সঙ্গে আব্দুল্লাহিয়ানের বৈঠক

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।

এ সময় তাদের মধ্যে লেবানন তথা গোটা অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

 বার্তা সংস্থা ইরনা আজ শুক্রবার জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেবাননের প্রতি সব ধরণের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ইরানের পররাষ্ট্র নীতিতে লেবানন অনেক গুরুত্ব পায় এবং এই অবস্থানে কোনো পরিবর্তন আসবে না।

এ সময় হিজবুল্লাহ মহাসচিব বলেন, ইরান অত্যন্ত বিশ্বাসযোগ্য ও দায়িত্ববান মিত্র। ইরান কখনোই মিত্রদেরকে হতাশ করে না। লেবাননের জনগণ, সরকার ও প্রতিরোধ আন্দোলনের প্রতি দশকের পর দশক ধরে সমর্থন ও সহযোগিতা দেওয়ায় ইরানের প্রশংসা করেন সাইয়্যেদ নাসরুল্লাহ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান গতকাল বৃহস্পতিবার সকালে লেবানন সফর শুরু করেছেন। এরিমধ্যে তিনি লেবাননের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী,পার্লামেন্ট স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আব্দুল্লাহিয়ানের এটিই প্রথম লেবানন সফর। লেবাননে যাওয়ার আগে তিনি রাশিয়া সফর করেছেন।#

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।