গাজা সীমান্তে আবারও উসকানি; সামরিক মহড়া চালাবে ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i99210-গাজা_সীমান্তে_আবারও_উসকানি_সামরিক_মহড়া_চালাবে_ইসরাইল
ফিলিস্তিনের গাজা সীমান্তে সামরিক মহড়া চালাবে ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী। এক বিবৃতিতে ইহুদিবাদী বাহিনী বলেছে, নতুন কোনো সংঘাতের প্রস্তুতি বাড়াতেই এই মহড়ার আয়োজন করা হচ্ছে।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
অক্টোবর ২৭, ২০২১ ১৮:৫৬ Asia/Dhaka
  • গাজা সীমান্তে আবারও উসকানি; সামরিক মহড়া চালাবে ইসরাইল

ফিলিস্তিনের গাজা সীমান্তে সামরিক মহড়া চালাবে ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী। এক বিবৃতিতে ইহুদিবাদী বাহিনী বলেছে, নতুন কোনো সংঘাতের প্রস্তুতি বাড়াতেই এই মহড়ার আয়োজন করা হচ্ছে।

এতে আরও বলা হয়েছে, মহড়া চলাকালে গাজা সীমান্তে সেনা সমাবেশ ঘটবে। সামরিক যান চলাচল বাড়বে। বিস্ফোরণের শব্দ শোনা যাবে। কয়েকটি পয়েন্টে তল্লাশি চৌকি বসানো হবে।

এই মহড়াকে নিয়মিত কর্মসূচি হিসেবে তুলে ধরে ইসরাইল বলেছে, সেনাবাহিনীর প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে এই মহড়া চলবে।

তবে পর্যবেক্ষকরা গাজা সীমান্তে এ ধরণের মহড়াকে উসকানিমূলক ও বিদ্বেষী তৎপরতা হিসেবে মনে করছেন। তাদের মতে, এর মাধ্যমে গাজাবাসীর মনে ভয় ধরিয়ে দিতে চায় দখলদারেরা। তবে এমন অপকৌশলের কারণে প্রতিরোধ সংগ্রাম ক্ষতিগ্রস্ত হবে না।

২০০৬ সাল থেকে গাজার ওপর ভূমি, আকাশ ও নৌ পথে অবরোধ আরোপ করে রেখেছে ইহুদিবাদীরা। এর ফলে গাজাবাসীরা মারাত্মক সংকটের মুখে পড়েছে।#     

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন