ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শক্তিশালী করতে মার্কিন সাহায্য চাইছে রিয়াদ
https://parstoday.ir/bn/news/west_asia-i99258-ক্ষেপণাস্ত্র_ব্যবস্থা_শক্তিশালী_করতে_মার্কিন_সাহায্য_চাইছে_রিয়াদ
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধা এবং দেশটির সামরিক বাহিনীর আকাশ পথে হামলার কারণে নাজেহাল অবস্থায় পড়ে পড়েছে সৌদি আরব। ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে তারা নতুন করে মার্কিন সরকারের সাহায্য চেয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৮, ২০২১ ১৫:৪৬ Asia/Dhaka
  • ইয়েমেনি হামলায় সৌদি আরবের বিমানবন্দরে ক্ষতিগ্রস্ত একটি বিমান (ফাইল ফটো)
    ইয়েমেনি হামলায় সৌদি আরবের বিমানবন্দরে ক্ষতিগ্রস্ত একটি বিমান (ফাইল ফটো)

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধা এবং দেশটির সামরিক বাহিনীর আকাশ পথে হামলার কারণে নাজেহাল অবস্থায় পড়ে পড়েছে সৌদি আরব। ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে তারা নতুন করে মার্কিন সরকারের সাহায্য চেয়েছে।

ইয়েমেন আগ্রাসনে সৌদি আরব নেতৃত্ব দিচ্ছে কিন্তু ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে হিমশিম খাচ্ছে সৌদি বাহিনী। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার মুখে সৌদি আরবের নিজের ভূখণ্ডই এখন অরক্ষিত হয়ে পড়েছে। এজন্য তারা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ব্যবস্থা জোরদার করতে চায়।

এ বিষয়ে রিয়াদ ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনার সঙ্গে সম্পর্কযুক্ত দুটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স দাবি করেছে, ইয়েমেনের ওপর থেকে অবরোধ তুলে নেয়ার জন্য মার্কিন সরকার যখন সৌদি আরবের ওপর চাপ সৃষ্টি করেছে তার মধ্যেই রিয়াদ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার জন্য মার্কিন সাহায্য চাইল। রয়টার্স বলছে, ওয়াশিংটন মনে করে সৌদি অবরোধের কারণে যুদ্ধবিরতির আলোচনা দারুনভাবে বাধাগ্রস্ত হচ্ছে।    

সূত্রগুলো বলছে, সৌদি নেতৃত্বাধীন জোট যাতে ইয়েমেনের সমুদ্র ও বিমানবন্দর খুলে দেয় তার জন্য রিয়াদের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে ওয়াশিংটন। তবে রিয়াদ চাইছে আগে আমেরিকা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করুক।#  

পার্সটুডে/এসআইবি/২৮