ইয়েমেন আগ্রাসন
আরো একটি তেলবাহী জাহাজ ভিড়তে দিল না সৌদি আরব
-
ইয়েমেনের হুদাইদা বন্দর
ইয়েমেনের হুদাইদা বন্দরে আরো একটি তেলবাহী জাহাজ ভিড়তে দেয় নি আগ্রাসী সৌদি আরব।
ইয়েমেনের পেট্রোলিয়াম কোম্পানির মুখপাত্র ইসাম আল-মোতাওয়াক্কেল গতকাল (বুধবার) এক টুইটার পোস্টে জানান, সৌদি নেতৃত্বাধীন আরব জোটের সেনারা সি লায়ন নামের একটি জাহাজ আটক করেছে। জাহাজটিতে ২৯ হাজার ৫০০ টন ডিজেল রয়েছে। ইসলাম আল মুতাওয়াক্কেল জানান, জাহাজটিকে হুদাইদা বন্দরে ভিড়তে দেয়া হয় নি।
তিনি জোর দিয়ে বলেন, জাহাজটিতে মানবিক পণ্য থাকার পরেও তাকে সৌদি জোটের সেনারা বন্দরে ভিড়তে দেয় নি অথচ জাতিসংঘের পক্ষ থেকে তদন্ত করার পর ক্লিয়ারেন্স নিয়েছিল এ জাহাজ।
২০১৫ সাল থেকে সৌদি আরব ইয়েমেনের ওপর আগ্রাসন চালিয়ে আসছে। সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনের ওপর আকাশ, স্থল এবং সমুদ্র অবরোধ চাপিয়ে দিয়েছে। এই কারণে কোনো জাহাজ হুদাইদা বন্দরে ভিড়তে দেয় না সৌদি জোট।#
পার্সটুডে/এসআইবি/৪