'সিরিয়ায় বারবার ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা উদ্বেগজনক ব্যাপার'
https://parstoday.ir/bn/news/west_asia-i99616-'সিরিয়ায়_বারবার_ইসরাইলের_ক্ষেপণাস্ত্র_হামলা_উদ্বেগজনক_ব্যাপার'
সিরিয়ায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এফিমভ বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে সিরিয়ার উপর নিয়মিতভাবে যে ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে তা উদ্বেগের সৃষ্টি করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৫, ২০২১ ১৫:৪৯ Asia/Dhaka
  • সিরিয়ায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা (ফাইল ফটো)
    সিরিয়ায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা (ফাইল ফটো)

সিরিয়ায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এফিমভ বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে সিরিয়ার উপর নিয়মিতভাবে যে ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে তা উদ্বেগের সৃষ্টি করেছে।

তিনি আরো বলেন, ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলার কারণে সিরিয়ার বেসামরিক জনগণের জীবনে উল্লেখযোগ্য হুমকি সৃষ্টি হয়েছে এবং দ্রুত এই হামলা বন্ধ হতে হবে

রুশ রাষ্ট্রদূত বলেন, ইসরাইলি সেনারা সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে হামলা চালায়। এতে সিরিয়ার আকাশ ব্যবহার করা বেসামরিক পরিবহনের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি হয়েছেদামেস্কের উপকণ্ঠে ইহুদিবাদী ইসরাইল নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর একদিন পর তিনি এসব কথা বলেন

অজ্ঞাত একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন বুধবার জানিয়েছিল, ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে#

পার্সটুডে/এসআইবি/৫