-
গাজায় শহীদের সংখ্যা ২০ হাজারে পৌঁছালো
ডিসেম্বর ২১, ২০২৩ ১৬:৩৭ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ আগ্রাসন, গণহত্যা এবং নারকীয় তাণ্ডবে বেসামরিক নাগরিক শহীদের সংখ্যা ২০ হাজারে পৌঁছেছে। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।
-
হামাস নেতাদের হত্যার হুমকি ইসরাইলের হতাশার বহিঃপ্রকাশ
ডিসেম্বর ২১, ২০২৩ ১৬:০৮ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের অন্যতম শীর্ষ নেতা ইজ্জাত আর রিশক বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন হামাসের শীর্ষ নেতাদের হত্যার ব্যাপারে যে হুমকি দিয়েছেন তা মূলত এক ধরনের হতাশা থেকে বলেছেন।
-
ইসরাইল-হিজবুল্লাহ সংঘর্ষ তীব্রতর; ইসরাইলি উপশহরে বহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
ডিসেম্বর ২১, ২০২৩ ১৬:০৮দখলদার ইসরাইলের সঙ্গে লেবাননের হিজবুল্লাহর সংঘর্ষ তীব্রতর হয়েছে। আজ (বৃহস্পতিবার) ইসরাইলের উত্তরাঞ্চলীয় উপশহরগুলোতে হিজবুল্লাহর পক্ষ থেকে বহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর ফলে ইসরাইলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
-
৭২ ঘণ্টায় ইসরাইলের ২৫ সেনা নিহত; গাড়ি ধ্বংস ৪১টি
ডিসেম্বর ২১, ২০২৩ ১৩:১৭ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা জানিয়েছেন, গত ৭২ ঘণ্টায় হামাস যোদ্ধারা ২৫ জন ইসরাইলি সেনাকে হত্যা ও ৪১টি সামরিক যান ধ্বংস করেছে।
-
লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি হবে না: নেতানিয়াহু
ডিসেম্বর ২১, ২০২৩ ০৬:১৮ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকায় যেকোনো ধরনের যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, ইসরাইল গাজা আগ্রাসনের জন্য যেসব লক্ষ্য নির্ধারণ করেছিল তার সবগুলো অর্জিত না হওয়া পর্যন্ত তেল আবিব যুদ্ধ বন্ধ করবে না।
-
এবার মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালানোর হুমকি দিল হুথি আন্দোলন
ডিসেম্বর ২১, ২০২৩ ০৬:০৮ইয়েমেনের হুথি আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ওয়াশিংটন ও তার মিত্ররা যদি ইয়েমেনের বিরুদ্ধে হামলা চালায় তাহলে দেশটির সশস্ত্র বাহিনী লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে আক্রমণ করতে দ্বিধা করবে না।
-
শক্ত অবস্থানে হামাস, যুদ্ধবিরতিতে প্রস্তুত ইসরাইল
ডিসেম্বর ২০, ২০২৩ ১৬:১০ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল বর্বর হত্যাযজ্ঞ ও যুদ্ধাপরাধ সংঘটনের পরও প্রতিরোধকামী যোদ্ধারা ময়দানে অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছে। কাতারের রাজধানী দোহায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন।
-
নাকে খত দিয়ে আবারো যুদ্ধবিরতি আলোচনায় ইসরাইল
ডিসেম্বর ২০, ২০২৩ ১৫:২০ইহুদিবাদী ইসরাইলে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের আল-আকসা অভিযানের ৭৫তম দিনেও তেল আবিবের অবৈধ সরকার গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিসের পূর্ব এবং দক্ষিণ-পূর্বে আবারো ভয়াবহ বিমান হামলা চালিয়ে বর্বরোচিত হত্যাযজ্ঞ চালিয়েছে।
-
দখলদারিত্বের বিরুদ্ধে লড়াইয়ে ক্ষেপণাস্ত্রের চেয়ে হামাসের সংকল্পটাই বড়
ডিসেম্বর ২০, ২০২৩ ০৭:০১ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধে আন্দোলন হামাসের পলিট ব্যুরোর উপ প্রধান সালেহ আল আরুরি বলেছেন, দখলদার ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে হামাস যোদ্ধারা ক্ষেপণাস্ত্র শক্তি চেয়ে নিজেদের মনোবল ও সংকল্পের উপর আস্থা রাখে বেশি। গতকাল (মঙ্গলবার) ইরানের ইংরেজি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভির “ফেইস টু ফেইস” অনুষ্ঠানে একথা বলেন তিনি।
-
ইয়েমেন উপকূলে ২ যুদ্ধজাহাজ পাঠালো ভারত
ডিসেম্বর ১৯, ২০২৩ ১৭:৩১লোহিত সাগর ও এডেন উপসাগরে দুটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত। লোহিত সাগরে যখন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ইসরাইল অভিমুখী জাহাজে হামলা চালাচ্ছে অথবা আটক করছে এবং এ নিয়ে যখন ইসরাইল ও আমেরিকার সাথে ইয়েমেনের প্রচণ্ড উত্তেজনা চলছে তখন ভারত ওই এলাকায় দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার পাঠালো।