-
আরব লীগে সিরিয়ার প্রত্যাবর্তন সম্পর্কে যা বলল ইরান
মে ০৮, ২০২৩ ১০:০৬আরব লীগে সিরিয়ার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। একই সাথে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিদেশি হস্তক্ষেপ কমাতে যে মধ্যপ্রাচ্য দৃঢ়প্রতিজ্ঞ, আরব লীগের সিরিয়ার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সে কথা আবারও পরিষ্কার হয়েছে।
-
ইউক্রেনকে এস-৪০০ দেয়ার মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তুরস্ক
মে ০৮, ২০২৩ ০৬:১৭তুরস্ক দাবি করেছে, মার্কিন সরকার রাশিয়ায় নির্মিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ইউক্রেনকে দেয়ার জন্য আঙ্কারার প্রতি অনুরোধ জানিয়েছিল কিন্তু তুর্কি সরকার তা প্রত্যাখ্যান করেছে।
-
আরব লীগে সিরিয়ার প্রত্যাবর্তন; সংলাপের আহ্বান জানাল দামেস্ক
মে ০৮, ২০২৩ ০৬:১৫সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দামেস্ক। একইসঙ্গে আরব বিশ্বের সামনে থাকা চ্যালেঞ্জগুলো মোকাবিলায় এসব দেশের মধ্যে সংলাপ অনুষ্ঠান ও সম্মিলিত পদক্ষেপ নেয়ারও আহ্বান জানিয়েছে দেশটি।
-
সিরিয়াকে সদস্যপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল আরব লীগ
মে ০৭, ২০২৩ ১৫:১৭দীর্ঘ ১২ বছর পর সিরিয়াকে সদস্য পদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরব দেশগুলোর সংস্থা আরব লীগ। আজ (রোববার) মিশরের রাজধানী কায়রোতে আরব লীগের সদর দপ্তরে সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের রুদ্ধদ্বার বৈঠকে সিরিয়াকে পুনরায় সদস্য করার সিদ্ধান্ত নেওয়া হয়।
-
আরেকটি যুদ্ধের পরিণতি সামাল দেওয়ার ক্ষমতা ইসরাইলের নেই: আলি শামখানি
মে ০৭, ২০২৩ ০৯:২৫ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন: জ্যাক সুলিভানের স্বীকারোক্তির অর্থ হল আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনা এবং জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী ছিল এবং থাকবে। এর পরিণতির দায়ভারও অবশ্যই তাদেরকে নিতে হবে।
-
দখলদার মার্কিন সেনাদের বিরুদ্ধে ৫ হাজার অভিযান চালানো হয়েছে
মে ০৭, ২০২৩ ০৮:২২ইরাকের প্রতিরোধকামী সংগঠন আসাইব আহলুল হকের নেতা কায়েস আল-খাজালি বলেছেন, তার সংগঠন এ পর্যন্ত দখলদার মার্কিন সেনাদের বিরুদ্ধে অন্তত ৫ হাজার অভিযান পরিচালনা করেছে। গতকাল (শনিবার) সংগঠনের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বক্তৃতায় তিনি এই তথ্য জানান।
-
নিশ্চিতভাবে সিরিয়া শত্রুদের বিরুদ্ধে বিজয়ী হবে: প্রেসিডেন্ট রায়িসি
মে ০৭, ২০২৩ ০৬:১১সিরিয়া এবং প্রতিরোধ অক্ষের প্রতি ইরানের অকুণ্ঠ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি বলেছেন, নিশ্চিতভাবে সিরিয়া তার শত্রুদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করবে।
-
প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে সুদানের দুই পক্ষ
মে ০৭, ২০২৩ ০৫:৩৬সুদানের রক্তক্ষয়ী সংঘাতে জড়িত দু’পক্ষের প্রতিনিধিরা প্রথমবারের মতো সরাসরি বৈঠকে বসতে যাচ্ছেন। সৌদি আরবের জেদ্দা শহরে এই বৈঠকে বসতে যাচ্ছেন সুদান সেনাবাহিনী ও সেদেশের প্রতিদ্বন্দ্বী আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স বা আরএসএফের প্রতিনিধিরা।
-
আরব লীগে ফেরার জন্য সিরিয়ার প্রয়োজনীয় ভোট পাওয়ার সম্ভাবনা
মে ০৭, ২০২৩ ০৪:৫৭এক দশকেরও বেশি সময় পর সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে নিতে আজ (রোববার) মিশরের রাজধানী কায়রোতে বৈঠকে বসছেন ২২ সদস্যের এই লীগের শীর্ষ কূটনীতিকরা। এ বৈঠকে সিরিয়াকে সদস্যপদ ফিরিয়ে দেয়ার ব্যাপারে ভোট দেবে সদস্য দেশগুলো।
-
ফিলিস্তিনি বীর নারীর বীরত্বপূর্ণ জবাব!
মে ০৫, ২০২৩ ১৪:৪০খুব দ্রুত সময়ে অধিকৃত ফিলিস্তিনের নাবলুসে ইহুদিবাদী হানাদারদের সন্ত্রাসযজ্ঞের জবাব দিয়েছেন এক ফিলিস্তিনি বীর যুবতী।