-
সৌদি পররাষ্ট্রমন্ত্রী বিন ফারহানের সঙ্গে আমির-আব্দুল্লাহিয়ানের ফোনালাপ
মার্চ ২৭, ২০২৩ ০৫:৫৪ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। গতকাল (রোববার) বিকেলে অনুষ্ঠিত এ ফোনালাপে দুই পররাষ্ট্রমন্ত্রী দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার সিদ্ধান্ত বাস্তবায়নের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করেন।
-
'হামলা হলে মার্কিন সেনাদের সঙ্গে সরাসরি সংঘাত হবে'
মার্চ ২৬, ২০২৩ ১৫:২৫ইরাকের সন্ত্রাসবাদ-বিরোধী সংগঠন কাতাইব হিজবুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যদি এই সংগঠনের যোদ্ধাদের ওপরে হামলা চালানো হয় তাহলে মার্কিন সেনাদের সঙ্গে তারা সরাসরি সংঘাতে জড়িয়ে পড়বে। সংগঠনটি বলেছে, যেভাবে সিরিয়ার প্রতিরোধকামী যোদ্ধাদের ওপর মার্কিন সেনারা বিমান হামলা চালিয়েছে সেভাবে যদি ইরাকে হামলা চালায় তাহলে তার জবাব হবে ‘বিস্ময়কর’।
-
সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার নেপথ্যে
মার্চ ২৬, ২০২৩ ১৩:২৫সিরিয়ায় মার্কিন সামরিক অবস্থানগুলোতে আবারো ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে এবং এতে ওয়াশিংটনের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া দেখানো হয়েছে।
-
আমেরিকা ইয়েমেনে দখলদারিত্ব কায়েম করতে চায়, লুট করতে চায় তেলসম্পদ
মার্চ ২৬, ২০২৩ ১০:৫৩ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি বলেছেন, তার দেশের তেল সম্পদের নিয়ন্ত্রণ নেয়ার জন্য মার্কিন সরকার ঘৃণ্য চক্রান্ত করছে। এই তেল সম্পদ লুটপাট করার জন্য আমেরিকা ইয়েমেনে দখলদারিত্ব কায়েম করতে চায় বলেও তিনি অভিযোগ করেন।
-
আল-আকসা মুক্ত না হওয়া পর্যন্ত ইসরাইল-বিরোধী লড়াই চলবে
মার্চ ২৫, ২০২৩ ০৬:৩৮ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ঘোষণা করেছে যে, পবিত্র আল-আকসা মসজিদ থেকে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত তাদের লড়াই অব্যাহত থাকবে।
-
সিরিয়ার দেইরাজ্জোরের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা
মার্চ ২৪, ২০২৩ ১৩:১২সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। আল-মায়াদিন টিভি নেটওয়ার্ক সিরিয়ার পূর্বাঞ্চলীয় মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে।
-
আলোচনার কেন্দ্রবিন্দু ছিল আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি
মার্চ ২৪, ২০২৩ ১১:৫১ইরান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীদ্বয় আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। দুই নেতা হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এবং শেখ মুহাম্মাদ বিন আব্দুর রাহমান আলে সানি টেলিফোনে কথা বলেন।
-
এবার সিরিয়ার সঙ্গে সৌদি আরবের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার খবর
মার্চ ২৪, ২০২৩ ১১:১৬সৌদি আরব ও সিরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা এবং পরস্পরের দেশে দূতাবাস চালু করার বিষয়ে আলোচনা হয়েছে বলে সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন খবর দিয়েছে।
-
ইরান-সৌদি সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার চুক্তিকে স্বাগত জানাল আরব আমিরাত
মার্চ ২৪, ২০২৩ ১১:১২ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে যে চুক্তি সই হয়েছে তাকে স্বাগত জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান বলেছেন, এই চুক্তির মাধ্যমে গোটা মধ্যপ্রাচ্য অঞ্চল উপকৃত হবে।
-
রমজানের প্রথম দিনই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইল
মার্চ ২৪, ২০২৩ ১১:০২পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে একজন ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইলি সেনারা। পশ্চিম তীরের তুলকারাম শহরের কাছে ইজবাত শুফা গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে।