আরাকচি: ইরান এখন পর্যন্ত তার প্রতিশ্রুতি রক্ষা করেছে
-
আরাকচি
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ইরান এখন পর্যন্ত তার সব প্রতিশ্রুতি রক্ষা করেছে।
তবে একমাত্র কার্যকর পথ হলো ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় উভয় পক্ষের নিজ নিজ অঙ্গীকারের প্রতি পারস্পরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকা।
পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ইংরেজিতে লেখা এক পোস্টে আরো বলেছেন,
“ইরান এ পর্যন্ত তার সব প্রতিশ্রুতি পালন করেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের তথাকথিত অর্থমন্ত্রী যেভাবে সমঝোতা স্মারকের ৯ নম্বর ধারা লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার ভঙ্গ করছেন, তা সম্পূর্ণ বিপরীত চিত্র তুলে ধরে।”
তিনি আরও বলেন, “এই লঙ্ঘন যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী প্রতিশ্রুতি ভঙ্গ এবং ভুল পদক্ষেপগুলোরই ধারাবাহিকতা।”
আরাকচি বলেন, “বাস্তবতা স্পষ্ট—একমাত্র পথ হলো উভয় পক্ষের নিজ নিজ প্রতিশ্রুতির প্রতি পারস্পরিকভাবে অঙ্গীকারবদ্ধ থাকা।”#
পার্সটুডে/এসব এ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।