-
সোমবার ওমান সফরে যাবেন ইরানের প্রেসিডেন্ট
মে ২১, ২০২২ ১৩:৪২ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি আগামী সোমবার ওমান সফরে যাবেন। দেশটির সুলতান বিন তারিক আল সাঈদের আমন্ত্রণে তিনি রাষ্ট্রীয় অতিথি হিসেবে এ সফর করবেন।
-
জেনিন শরণার্থী শিবিরে আবারো ইসরাইলি বাহিনীর হামলা; ফিলিস্তিনি কিশোর নিহত
মে ২১, ২০২২ ১১:১৫অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে আবারো ইহুদিবাদী ইসরাইলি বাহিনী হামলা চালিয়েছে। হামলায় এক ফিলিস্তিনি কিশোর নিহত এবং আরেক জন আহত হয়েছে।
-
‘প্রতিরোধ যুদ্ধের জন্য আরব শাসকদের অনুমতি নেবে না ফিলিস্তিন’
মে ২১, ২০২২ ১০:১২লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ফিলিস্তিনি জনগণ দখলদার ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধের পথ বেছে নিয়েছে। এ কাজে তারা যেমন আরব শাসকদের সাহায্যের দিকে তাকিয়ে নেই তেমনি তারা তাদের অনুমতি নেয়ারও প্রয়োজন বোধ করেনি। তিনি আরো বলেছেন, আরব শাসকরা তো তাদের নিজেদের দেশের জনগণকে রক্ষা করতেই সক্ষম নয় তারা ফিলিস্তিনকে স্বাধীন করবে কীভাবে?
-
দামেস্কের উপকণ্ঠে ইসরাইলি হামলায় ৩ জন নিহত, শত্রুর ক্ষেপণাস্ত্র ভূপাতিত
মে ২১, ২০২২ ০৯:২৪সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে ইহুদিবাদী ইসরাইল আবার বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত তিন ব্যক্তি নিহত এবং বেশ কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।
-
আবু আকলেহকে হত্যা করার সময় কোনো সংঘর্ষ ঘটেনি: আল-জাযিরা
মে ২১, ২০২২ ০১:৫৫ইহুদিবাদী ইসরাইলের গুলিতে সম্প্রতি নিহত ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলেহকে হত্যা করার সময় ঘটনাস্থলে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি সেনাদের কোনো রকম সংঘর্ষ ঘটেনি বলে জানিয়েছে কাতার-ভিত্তিক নিউজ চ্যানেল আল-জাযিরা। ওই চ্যানেলের সাংবাদিক আবু আকলেহকে গত ১১ মে সকালে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে প্রেস ভেস্ট পরা অবস্থায় মাথায় গুলি করে হত্যা করে বর্বর ইসরাইলি সেনারা।
-
পশ্চিম তীরে হামাস প্রার্থীদের বিপুল বিজয়
মে ২০, ২০২২ ১৪:৫৪অধিকৃত পশ্চিম তীরের বীরজেইত বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন।
-
সাংবাদিক শিরিন হত্যার তদন্ত করবে না ইসরাইল; ফিলিস্তিনের প্রতিক্রিয়া
মে ২০, ২০২২ ১১:১৫আল-জাজিরা টিভি চ্যানেলের সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার না করার ইসরাইলি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয়।
-
নিজেদের বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইসরাইলের আয়রন ডোম
মে ১৯, ২০২২ ১৪:০৯দখলদার ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 'আয়রন ডোম' ভুল করে নিজেদের বিমান লক্ষ্য করে দু'টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে রুশ টিভি চ্যানেল 'রাশাটুডে' আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছে।
-
হামাস নেতাদের হত্যা করলে ইসরাইলকে ‘অজানা মূল্য’ পরিশোধ করতে হবে
মে ১৯, ২০২২ ০৮:৩৮ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরাইল তার সংগঠনের নেতাদেরকে গুপ্তহত্যার লক্ষ্যবস্তুতে পরিণত করলে তার জন্য অজানা মূল্য পরিশোধ করতে হবে।
-
‘হিজবুল্লাহর সশস্ত্র সংগ্রামের প্রতি জনগণের সমর্থন প্রমাণিত হয়েছে’
মে ১৯, ২০২২ ০৩:১৯লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ দেশটির সাম্প্রতিক পার্লামেন্ট নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্রহণের প্রশংসা করে বলেছেন, নির্বাচনের ফলাফলে প্রমাণি হয়েছে, হিজবুল্লাহ এবং এই সংগঠনের সশস্ত্র সংগ্রামের প্রতি তাদের সমর্থন অব্যাহত রয়েছে।