-
৫ ইসরাইলি হত্যার ঘটনায় হিজবুল্লাহর বিবৃতি; ফিলিস্তিনিদেরকে অভিনন্দন
মার্চ ৩০, ২০২২ ১৩:০০দখলদার ইসরাইলের তেল আবিবে ফিলিস্তিনি মুজাহিদের শাহাদাৎপিয়াসী হামলার প্রশংসা করে বিবৃতি দিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটির বিবৃতিতে ফিলিস্তিনি জাতিকে উদ্দেশ্য করে বলা হয়েছে, 'আপনারা দখলদারদের কেন্দ্রস্থলে সজোরে চপেটাঘাত করে আবারও তাদেরকে পরাজয় ও অপমানের স্বাদ আস্বাদন করিয়েছেন। এ জন্য আপনাদেরকে অভিনন্দন।'
-
ইয়েমেনে হামলা বন্ধ রাখার ঘোষণা সৌদির; অবরোধ প্রত্যাহারের দাবি হুথিদের
মার্চ ৩০, ২০২২ ১২:২১ইয়েমেনে হামলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন আগ্রাসী জোট। আজ (বুধবার) থেকেই ইয়েমেনের অভ্যন্তরে সামরিক অভিযান বন্ধ রাখা হবে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।
-
৫ ইসরাইলিকে হত্যার ঘটনায় ফিলিস্তিনজুড়ে উল্লাস; সর্বত্র আল্লাহু আকবার ধ্বনি
মার্চ ৩০, ২০২২ ১০:৪৫দখলদার ইসরাইলের তেল আবিবে শাহাদাৎপিয়াসী হামলায় ৫ ইহুদিবাদী নিহত হওয়ার পর ফিলিস্তিনজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। ইসরাইলি হামলা ও নির্যাতনে অতিষ্ঠ ফিলিস্তিনিরা দখলদারদের ওপর পাল্টা আঘাতের এই খবর প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে ইসরাইলবিরোধী শ্লোগান দিয়েছেন।
-
ইসরাইলের অভ্যন্তরে ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে ৫ ইহুদিবাদী নিহত
মার্চ ৩০, ২০২২ ০৮:১০ইহুদিবাদী ইসরাইলের বেনেই ব্র্যাক শহরে মটোরসাইকেল-আরোহী এক বন্দুকধারী ফিলিস্তিনির গুলিতে পাঁচ অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারী নিহত হয়েছে। রাজধানী তেল আবিবের পূর্বে অবস্থিত ওই শহরে পাঁচ ইহুদিবাদীকে খতম করার পর ইসরাইলি পুলিশের গুলিতে নিহত হন বন্দুকধারী ফিলিস্তিনি।
-
নেগ্বেবে ইসরাইলের সঙ্গে চার আরব মন্ত্রীর বৈঠক ফিলিস্তিনি আদর্শের প্রতি বিশ্বাসঘাতকতা: ইরান
মার্চ ২৯, ২০২২ ১৫:৩৭ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদেহ অধিকৃত ফিলিস্তিনে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চারটি আরব সরকারের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের তীব্র নিন্দা জানিয়ে এই বৈঠককে ফিলিস্তিনের স্বাধীনতা ও অধিকার আদায়ের আদর্শের প্রতি বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছেন।
-
ইয়েমেন যুদ্ধ বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আমেরিকা ব্রিটেন থেকে
মার্চ ২৯, ২০২২ ১৪:১৯ইয়েমেনের হুথিরা আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত ন্যাশনাল সালভেশন সরকারের তথ্য উপমন্ত্রী ফাহমি আল-ইউসেফি বলেছেন, তার দেশের ওপর সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট যে আগ্রাসন চালিয়ে যাচ্ছে তা বন্ধের ক্ষেত্রে সৌদি আরব কোন মূল পক্ষ নয় বরং এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আমেরিকা ও ব্রিটেনের পক্ষ থেকে।
-
রমজানে মসজিদুল আকসায় হামলা হলে জাহান্নামের দরজা খুলে যাবে: হামাস
মার্চ ২৯, ২০২২ ১১:১৪ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার উপ-প্রধান সালেহ আল আরোরি বলেছেন, আসন্ন রমজানে মসজিদুল আকসা ও এর আশেপাশে কোনো ধরণের হামলার ঘটনা ঘটলে দখলদারদের জন্য জাহান্নামের দরজা খুলে যাবে।
-
আবারো ইরান থেকে জ্বালানি কিনতে ইরাককে অনুমতি দিল মার্কিন সরকার
মার্চ ২৯, ২০২২ ০৬:১২ইরাককে মার্কিন সরকার আরো ১২০ দিনের নিষেধাজ্ঞা ছাড় দিয়েছে। এই ছাড়ের আওতায় বাগদাদ সরকার ইসলামি প্রজাতন্ত্র ইরানের কাছ থেকে কোনো রকমের বাধা ছাড়াই জ্বালানি কিনতে পারবে।
-
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ফিলিস্তিনি ইস্যুতে পাশ্চাত্যের দ্বৈত অবস্থানের সমালোচনা
মার্চ ২৮, ২০২২ ১৪:১৫ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে ফিলিস্তিনি জনগণের সংঘাত এবং ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার সংঘাতের ব্যাপারে পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী অবস্থানের কঠোর সমালোচনা করেছেন।
-
দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত; পেছাতে পারে ভারত সফর
মার্চ ২৮, ২০২২ ১৩:৪০দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত করোনায় আক্রান্ত হয়েছেন। আজ (সোমবার) দখলদার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নাফতালি বেনেতের করোনাভাইরাস শনাক্ত হওয়ার এ খবর জানিয়ে বলা হয়েছে, তার শারীরিক অবস্থা ভালো।