-
দ্বিপক্ষীয় স্বার্থ নিয়ে টেলিফোনে কথা বললেন ইরান ও জর্দানের পররাষ্ট্রমন্ত্রী
অক্টোবর ১২, ২০২১ ১৪:১৬ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং জর্দানের পররাষ্ট্রমন্ত্রীরা দ্বিপক্ষীয় স্বার্থ নিয়ে টেলিফোনে আলাপ করেছেন।
-
আফগানিস্তানকে গৃহযুদ্ধের মধ্যে ঠেলে দেয়ার কাজ হাতে নিয়েছে দায়েশ
অক্টোবর ১২, ২০২১ ০৮:২২লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলছেন, উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ আফগানিস্তানকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়ার কর্মসূচি হাতে নিয়েছে।
-
প্রাথমিক ফলাফলে মুক্তাদা আল-সাদরের দল এগিয়ে
অক্টোবর ১২, ২০২১ ০৪:২৫ইরাকের জাতীয় সংসদ নির্বাচনে শিয়া ধর্মীয় নেতা মুকতাদা আল-সাদরের দল সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছে। প্রাথমিক ফলাফলে তার দলের আসন সংখ্যা বাড়ার আভাস পাওয়া গেছে। আর সাবেক প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি দৃশ্যত শিয়া দলগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম দলের নেতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।
-
ফিলিস্তিনি শহীদদের কবরস্থান গুঁড়িয়ে দিল ইসরাইলি বাহিনী
অক্টোবর ১১, ২০২১ ১৪:১৫মুসলিমদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল-আকসার পাশের ইয়ুসুফিয়া কবরস্থান গুঁড়িয়ে দিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। ইসরাইলের সঙ্গে যুদ্ধে শহিদ ফিলিস্তিনিদের কবর দেওয়া হয়েছিল এখানে।
-
ইরাকে অনুষ্ঠিত হচ্ছে পার্লামেন্ট নির্বাচন: কারচুপি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ
অক্টোবর ১১, ২০২১ ১২:৫৪গতকাল থেকে ইরাকে পঞ্চম পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে এবং আজ এ ভোট গ্রহণ শেষ হবে। এ নির্বাচনে প্রায় আড়াই কোটি ভোটার অংশ নিচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের পার্লামেন্ট নির্বাচনে ৭৮৯ জন স্বতন্ত্র প্রার্থী, ৯৫৯ জন বিভিন্ন জোটের পক্ষ থেকে এবং ১৫০১ জন বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইরাকের পার্লামেন্টে মোট আসন সংখ্যা ৩২৯টি।
-
ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সুদানকে আমেরিকার চাপ
অক্টোবর ১১, ২০২১ ০৯:৫৫ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সুদানের ওপর চাপ সৃষ্টি করেছে আমেরিকা। ইসরাইলের সরকার নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল ‘ক্যান’ গতকাল (রোববার) এক প্রতিবেদন এ তথ্য দিয়েছে।
-
‘দখলদারিত্ব হচ্ছে সন্ত্রাসবাদের মূল উৎস’
অক্টোবর ১১, ২০২১ ০৭:০৫ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে পরিষ্কার করে বলেছে, “দখলদারিত্ব হচ্ছে সন্ত্রাসবাদের মূল উৎস।”
-
সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা দিচ্ছে আমেরিকা: চাভুসওগ্লু
অক্টোবর ১১, ২০২১ ০৪:৪৩তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, সিরিয়ার সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে সহযোগিতা করেছে আমেরিকা। তিনি ইউরোপীয় টিভি চ্যানেল স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আরো বলেছেন, আমেরিকা সিরিয়ায় সামরিক উপস্থিতির কারণ হিসেবে সন্ত্রাস বিরোধী যুদ্ধের যে দাবি করছে সে ব্যাপারে মোটেও নিষ্ঠাবান নয় ওয়াশিংটন।
-
১২টির মধ্যে ৮টি ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়া
অক্টোবর ১০, ২০২১ ১৪:৪৬ইহুদিবাদী ইসরাইলের ছোঁড়া ১২টি ক্ষেপণাস্ত্রের মধ্যে আটটি ভূপাতিত করেছে সিরিয়ার সামরিক বাহিনী। শুক্রবার সন্ধ্যার দিকে ইহুদিবাদী সেনারা সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের টি-ফোর সামরিক ঘাঁটি লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়ে।
-
নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা
অক্টোবর ১০, ২০২১ ১৪:৪০ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ফিলিস্তিনি টিভি চ্যানেল 'কুদস' জানিয়েছে. প্রতিরোধের সক্ষমতা বাড়াতে নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। নতুন ক্ষেপণাস্ত্র ভূমি থেকে সাগরে নিক্ষেপ করা হয়েছে।